Main Menu

সিলেটে সাবেক ছাত্রদল নেতা চমন গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে শ্বশুর বাড়ি থেকে মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ চমনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে বিমানবন্দর থানার চৌকিদিঘীস্থ তার শ্বশুরের বাসা থেকে তাকে গ্রেফতার করেন আম্বরখানা ফাঁড়ি ইনচার্জ দেবাশীষ দাশ।

ছাত্রদল নেতা চমন সিলেট নগরীর খাসদবীর এলাকার ইছহাক আলীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল।

সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ওসি মোশারফ হোসেন বলেন, সাবেক ছাত্রদল নেতা চমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed