Main Menu

ডোমারে কমিউনিটি পুলিশিং ডে পালিত

মোঃ রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনা, র‌্যালী, আলোচনা সভা ও হা-ডু-ডু খেলার মধ্য দিয়ে নীলফামারীর ডোমার উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় ডোমার কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ও ডোমার থানার সহযোগীতায় থানা চত্বর থেকে বর্ন্যাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার।
ডোমার থানার ওসি মোকছেদ আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডোমার সার্কেল) জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা, ডোমার থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ময়নুল হক মনু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং ফোরামের উপজেলা কমিটির আহবায়ক তোফায়েল আহম্মেদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরন্নবী, সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান একরামুল হক প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই আরমান ও রশিদুল ইসলাম। আলোচনা সভা শেষে সেখানে পুলিশের হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়।

Share





Related News

Comments are Closed