বিশ্বনাথে দিনদুপুরে বিদেশযাত্রীর পাসপোর্ট-টাকা ছিনতাই
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে এক বিদেশযাত্রীর পাসপোর্ট, রিয়াল ও মোবাইল ফোন ছিনতাই হয়েছে। শনিবার সকাল ৯টায় উপজেলার বাইপাস রোডের সুড়িরখাল নামক স্থানে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার উপজেলার দশঘর ইউনিয়নের দশঘর গ্রামের মৃত আছকর আলীর ছেলে ওয়াহিদ আলী জানান, ছয় মাসের ছুটি শেষে শনিবার তিনি সৌদিআরব যাত্রার উদ্দেশ্যে বাড়ি থেকে সিএনজি অটোরিকসা (সিলেট-থ-১১-৯৭২২) নিয়ে বের হন। সাথে ছিলেন তার ভায়রা ভাই আটপাড়া গ্রামের মৃত অজহর আলীর ছেলে সাখাওয়াত হোসেন। বাইপাসের সুড়িরখাল নামস্থানে পৌছামাত্র পেছন থেকে মোটরসাইকেল নিয়ে এসে তাদের গতিরোধ করে দুই ছিনতাইকারী। অস্ত্রের মুখে জিম্মি করে ওয়াহিদ আলীর পাসপোর্ট, মোবাইল, রিয়াল ও সাখাওয়াত হোসেন’র দুইটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে সিলেটের দিকে পালিয়ে যায় ওরা।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed