Main Menu

বিশ্বনাথ থানায় প্রেমিক জুটির বিয়ে

মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি : প্রথমে মোবাইলের মাধ্যমে পরিচয়। তারপর প্রণয়। দীর্ঘদিনের সেই প্রণয়কে পরিণয়ে রুপ দিতে অজানার উদ্দেশ্যে পাড়ি জমাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়ে তাদের মধ্যস্থতায় পরিণয় হয়েছে খোদ থানাতেই। এই ঘটনাটি ঘটেছে বিশ্বনাথে শনিবার সকালে।
জানা গেছে, উপজেলার গন্ধারকাপন গ্রামের সুহেল মিয়ার ছেলে আমিনুর রহমান ও ধোপাখলা গ্রামের শিপন মিয়ার মেয়ে ইয়াছমিন বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে মন দেয়া-নেয়া চলছিল। মোবাইলের মাধ্যমে তাদের পরিচয়ের সূত্রপাত হয়। প্রায় তিন মাস পূর্বে আমিন-ইয়াছমিন ঘর ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সরিষপুর ইয়াছির আলীর কলোনি থেকে তাদেরকে আটক করে থানা পুলিশ। শনিবার সকালে উভয় পরিবারের সম্মতিতে ৫০ হাজার টাকা দেনমমোহরে থানাতেই বিয়ে পড়ানো হয় প্রেমিকজুটি আমিন-ইয়াছমিনের। বিয়েতে পুলিশ কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশ্বনাথ থানার এএসআই জামাল খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

Share





Related News

Comments are Closed