বিশ্বনাথে দুই কেজি গাঁজা’সহ আটক ২
বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে দুই কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-উপজেলার দেওকলস ইউনিয়নের সৎমানপুর গ্রামের মৃত মনাফ উল্লার ছেলে আছকর আলী (৫০), একই গ্রামের আয়না মিয়ার ছেলে আইনুল (১৯)। শুক্রবার রাতে তাদের সৎমানপুর গ্রাম থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই সবুজ কুমারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুইজনকে আটক করে। পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে। শনিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
দুই কেজি গাঁজাসহ দুইজন আটকের সত্যতা স্বীকার করে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, আটককৃতরা মাদক ব্যবসায়ী।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed