Main Menu

হবিগঞ্জে টমটমের ধাক্কায় শিশু নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: জেলার আজমিরীগঞ্জে বেপরোয়া টমটম (ইজিবাইক)-এর ধাক্কায় আফরোজা আক্তার (৪) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফরোজা আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কালনীপাড়া গ্রামের রুবেল মিয়ার মেয়ে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, শনিবার সকাল ১০টার দিকে আফরোজা আক্তার মীম বাড়ির পাশের রাস্তায় অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। এ সময় সড়ক পারাপারের সময় একটি বেপরোয়া টমটম তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে মীম আহত হয়। মীমকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. দেবাশীষ দাশ তাকে মৃত ঘোষণা করেন।
উত্তেজিত লোকজন টমটম ও চালক গরদাইড় গ্রামের সাবেক মেম্বার আব্দুস শহীদের ছেলে এমাদ মিয়াকে আটক করেছে।
মীমের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আজমিরীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed