Main Menu

সিলেটে মাসব্যাপী ফ্রি শরীর চর্চা প্রশিক্ষণ শুরু ১ নভেম্বর

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ফ্রি শরীর চর্চা প্রশিক্ষণ কর্মসূচী। বাংলাদেশে এই প্রথমবারের মতো লেডিস ও জেন্টসদের জন্য ওপেন ফিটনেস চ্যালেঞ্জ নাম দিয়ে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন করতে যাচ্ছে সেলিব্রেটি ফিটনেস ক্লাব।

আগামী ১ নভেম্বর বুধবার থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত নিগরীর টলাগড়স্থ এমসি কলেজ মাঠে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা গ্রæপে এ প্রশিক্ষণ দেয়া হবে।

উক্ত প্রশিক্ষণ সমূহে প্রশিক্ষক হিসেবে থাকবেন অভিজ্ঞ ফিটনেস ট্রেইনার শেখ সুবেদ নুর নয়ন।

এ লক্ষ্যে ১ নভেম্বর বুধবার সকাল ৯টায় সেলিব্রেটি ফিটনেস ক্লাবের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- এসএমপি’র এডিশনাল পুলিশ কমিশনার এসএম রোকন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. হেলাল উদ্দিন, অধ্যাপক ডা. হেলালুর ইসলাম, অধ্যাপক ডা. কল্লোল বিজয় কর, সেন্ট্রাল হাসপাতালের ডা. লিমন, সাউথ সুরমা হেলথ কেয়ারের ডা. দেলোয়ার হোসেন সুমন, ওয়েসিস হাসপাতালের কনসালটেন্ট ডা. বিবেকানন্দ ভট্রাচার্য, ওয়েসিস হাসপাতালের ডেন্টাল ইউনিটের প্রধান ডা. নুরুল কায়েস (মারজান), সৈয়দ সামছুদ্দিন আহমদ হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডা. নজমুস সাকিব, এম.সি কলেজের অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ, সাংবাদিক নিয়াজ রহিম, নাদিম আহমদ প্রমূখ।

 

Share





Related News

Comments are Closed