Main Menu

গণ বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু

সারোয়ার জাহান সাগর, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্সের সব বিভাগের সামার সেশনের সেমিস্টার ফাইনাল পরীক্ষা বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টা এবং বেলা দেড়টা থেকে দুই পর্বে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু জানান, অনার্সের ১৬টি বিভাগ ও মাস্টার্সের ৭টি বিভাগের প্রায় ৩২৫৪ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিয়েছেন। নির্দিষ্ট তারিখ সমূহে দুই পর্বে ৭ নভেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে।

উল্লেখ্য, যথাসময়ে পরীক্ষা শেষ করতে পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী লিখিত পরীক্ষার পূর্বেই ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়েছে। যার ফলশ্রুতিতে যথাসময়ে ফলাফল প্রকাশ করা সহজ হবে বলে পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় জানিয়েছে।

Share





Related News

Comments are Closed