Main Menu

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

প্রবাসী ডেস্ক: সৌদি আরবের খামিস মোশায়েত-এর হাপায়ারে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নিউজপোর্টাল আল নূর জানিয়েছে, বুধবার দুপুর ১২টায় সৌদির খামিস মোশায়েত থেকে তাসলিছ যাওয়ার পথে হাপায়ার নামক এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির উপর আছড়ে পড়লে ঘটনাস্থলেই দুই বাংলাদেশির মৃত্যু হয়।

নিহতরা হলেন- লিটন মিয়া (৫০) ও রেকন আহমদ চৌধুরী (২৪)।

নিহত লিটন মিয়া কুমিল্লা সদর উপজেলার পাচঁথুবী ইউনিয়নের মিরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। রোকন আহমেদের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মনসুরপুর।

নিহতদের মরদেহ তাসলিছ থানার জেনারেল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed