বিশ্বনাথে জাতীয় পার্টি নেতা বাবুল গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে ব্যাংকের টাকা আত্বসাতের মামলার পলাতক আসামি উপজেলা জাতীয় পার্টি নেতা তাজ উদ্দিন বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংরাওলী গ্রামের মৃত আরশ আলীর ছেলে। বুধবার রাত সাড়ে ৮টায় উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান ও এএসআই জামাল আহমদের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে বুধবার রাতে উপজেলা সদরে অভিযান চালিয়ে পলাতক আসামি তাজ উদ্দিন বাবুলকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে মামলা রয়েছে। মামলা নং দায়রা ১১৩৮/১৭। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত তাজ উদ্দিন বাবুলের বিরুদ্ধে ব্যাংকের টাকা আত্বসাতের মামলা রয়েছে। আদালত ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। ওয়ারেন্ডভূক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed