Main Menu

সীতাকুণ্ডে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় রোগীসহ নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বটতল নামক এলাকায় অ্যাম্বুলেন্স একটি গাড়িকে ধাক্কা দেয়ার ঘটনায় ক্যানসারের রোগী ও চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আর চারজন।

আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত অ্যাম্বুলেন্সে থাকা ক্যানসারে আক্রান্ত মো. আক্কাছ মিয়া (৬৫) ও অ্যাম্বুলেন্স চালক মো. সানাউল্ল্যাহ (৩৪)। আক্কাছ মিয়া চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার বাসিন্দা ও সানাউল্লাহ পটুয়াখালী সদর থানার ইটবাড়িয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ ভোরে ঢাকা থেকে উপজেলার বটতল এলাকায় একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা দেয়। পরে অ্যাম্বুলেন্সে থাকা ক্যান্সার রোগী মোঃ আক্কাস ও চালককে সীতাকুন্ড ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ওয়াজি উল্ল্যাহ্ জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। দুর্ঘটনা কবলিত সবাইকে সীতাকুন্ড সাস্থ্য কমপ্লেক্সে দ্রুত নিয়ে যাই।

Share





Related News

Comments are Closed