সিলেটে যুবদলের বিক্ষোভ সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল সিলেট ও মহানগর শাখা । মঙ্গলবার বিকেল ৪টায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মিছিলটি নগরীর রংমহলের সামনে থেকে শুরু হয়ে সিটি পয়েন্টে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
উক্ত সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন বলেন, প্রতিবাদী কন্ঠ ও জনপ্রিয় নেতার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেই তাকে রুদ্ধ করা যাবে না। তারেক রহমানকে জনবিস্ফোরণের মধ্য দিয়েই বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা হবে।
তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে কোনো ষড়যন্ত্র করা হলে সিলেটের মাটি থেকে কঠোর আন্দোলনের মধ্যদিয়েই সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
সিলেট জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নিজাম ইউ জায়গীরদারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন আব্দুল আজিজ, শামীম মজুমদার, আব্দুল মালেক, সাব্বির আহমদ, আমিন ইউ আহমেদ প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed