ওয়ালটনের চুরি হওয়া ৬ লাখ টাকার মাল উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর তালতলাস্থ ওয়ালটন প্লাজা শোরুম থেকে চুরি হওয়া প্রায় ৬ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার দুপুর ৩টায় চুরির সাথে জড়িত সুনামগঞ্জের হছন নগরের মো. জয়নাল আহমদের ছেলে সোহাগ আহমেদকে (২৯) নগরীর বন্দবাজার করিমউল্লাহ মার্কেট থেকে আটক করা হয। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে জিন্দাবাজারস্থ রাজমণি আবাসিক হোটেল থেকে চুরি হওয়া ৬টি ল্যাপটপসহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালি থানার সহকারি কমিশনার সাদেক কাউসার দস্তগীর ও ওসি গৌছুল হোসেন।
উল্লেখ্য, গত রোববার দিবাগত রাতে তালতলাস্থ ওয়ালটনের শোরুমের বাথরুমের দেয়াল ভেঙ্গে মোবাইল ফোন, ল্যাপটপসহ ৬ লাখ টাকার মালামাল চুরি করে নিযে যায় চোরদল। এরপর শোরুম কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে পুলিশ সকল মালামাল উদ্ধার করে। মামলা নং ৩৫, তাং-২৩/১০/২০১৭ইং। আটককৃত চোরের বিরুদ্ধে সুনামগঞ্জ থানায় আরো ৩টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed