Main Menu

এনআরবি কনভেনশনের তৃতীয় দিনে সিলেটে র‌্যালি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে সপ্তাহব্যাপী এনআরবি গেøাবাল কনভেনশনের তৃতীয় দিন সোমবার ট্যুরিজম ও আইসিটি বিষয়ক পৃথক দুটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একই সাথে নগরীতে র‌্যালিও অনুষ্ঠিত হবে। নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এদিনের অন্যান্য সেশনের মধ্যে ছিল-‘সেমিনার অব আইসিটি’ এবং ‘সেমিনার অন ট্যুরিজম’। এতে আইটি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক মো: শহিদুল আলমও আলোচনায় অংশ নেন।
সেমিনারের সিলেট পর্বের কর্মসূচি সোমবার শেষ হলেও সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে আউটডোর কর্মসূচির মধ্য দিয়ে ২৭ অক্টোবর এটি শেষ হবে।
সিলেট নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে গত ২১ অক্টোবর সপ্তাহব্যাপী গেøাবাল কনভেনশনের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি।

Share





Related News

Comments are Closed