Main Menu

বাংলাদেশ ব্যাংকের আগুন নিয়ন্ত্রনে

বৈশাখী নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে বড় কিছু ঘটার আগেই ফায়ার সার্ভিসের নিয়মিত টহলরত একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

সোমবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ভবনের ৩০ তলা ভবনের ১৮তম তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, ৩০তলা ভবনের ১৮ তলায় লিফট মেরামতের সময় কাগজ থেকে আগুন লাগে। আগুন তারা নিজেরাই নিভিয়ে ফেলে। ভবনের কোনো কক্ষে আগুন লাগেনি, কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ বলেন, বাংলাদেশ ব্যাংকের বাইরে সবসময় একটি গাড়ি টহলে থাকে। সেই ইউনিটের সঙ্গে ফায়ার সার্ভিসের আরও ৪টি ইউনিট সেখানে পাঠানো হয়েছিল, কিন্তু ওই চারটি ইউনিট পথে থাকতেই জানা যায় আগুন নিভে গেছে। তাই তাদের যাওয়ার প্রয়োজন হয়নি। এটি বড় কোনো আগুন নয়।

এর আগে চলতি বছরের মার্চেও বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লেগেছিল।

Share





Related News

Comments are Closed