Main Menu

পৈত্রিক সম্পত্তি আত্মসাতে ভাইয়ের রোষানলে প্রবাসী মানিক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: পৈত্রিক সম্পত্তি দাবি করতে গিয়ে নিরাপত্তাহীনহয়ে পড়েছেন সিলেটের গোলাপগঞ্জের কালিডহর গ্রামের মৃত হাজি সিরাজ উদ্দিনের ছেলে যুক্তরাজ্য প্রবাসী মানিক উদ্দিন। পৈত্রিক বাড়িতে তাকে উঠতে দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ করে ২২ অক্টোবর রোববার সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে মানিক উদ্দিন বলেন, আমরা তিন ভাই ও চার বোন। দুই বোন রুশনা বেগম ও হেলন বেগম ও তিনিসহ তিন ভাই হাজি ইমাম উদ্দিন, হাজি আমান উদ্দিন যুক্তরাজ্য প্রবাসী। বড় ভাই ইমাম উদ্দিন ও দেশে থাকা চাচাতো ভাইয়েরা মিলে আপন ভাইদের বঞ্চিত করে সম্পত্তি আত্মসাত করতে মরিয়া হয়ে ওঠেছেন।
মানিক উদ্দিন বলেন, বাড়ি ও জমি মিলিয়ে প্রায় ৪০/৫০ কেদার সম্পত্তি রয়েছে। সব সম্পত্তি এখনো যৌথ। এ বছরের ফেব্রয়ারি মাসে বাড়িতে এসে মৌখিকভাবে বন্টনকৃত নিজ অংশের ঘরে রেহানা বেগম ও শাহীন আহমদকে কেয়ারটেকার হিসেবে রেখে যাই। কিন্তু পরবর্তীতে ভাই ইমাম উদ্দিন দেশে আসেন এবং ১৫ আগস্ট কেয়ারটেকারকে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে জোরপূর্বক বের করে দিয়ে ঘরে লুটপাট করেন। এদিন কেয়ারটেকার রেহানা বেগমের ছেলে আব্দুল হাকিমকে ধরে নিয়ে যায় হামলাকারীরা। এরপর থেকে হামিকের খোঁজ মিলেনি। একই দিন তারা আমার কলোনীর ভাড়াটিয়া লোকজনকেও জোরপূর্বক বের করে দেয়, বলেন যুক্তরাজ্য প্রবাসী মানিক।
ঘটনা জানতে পেরে গত ২৮ আগস্ট দেশে ফিরেন এবং ১৯ অক্টোবর বেলা ২টায় সম্পকীয় ভাগ্নে বাড়ির তত্বাবধানে থাকা শাহীন ও তার বন্ধু সাঈদকে নিয়ে বাড়িতে যাই। তখন ঘরের তালা খুলে কিছু কাগজপত্র নিয়ে ভাড়া করা সিএনজি অটোরিকশায় উঠে আসার পথে শাহীন ও সাঈদকে ভাগ্নে দাঁড়াও বলে আটকায় আমার চাচাতো ভাই হেলাল ও নজরুল হকসহ সঙ্গীয়রা। তারা তাদের পূণরায় আমার ঘরে দরজা ভেঙে ভেতর নিয়ে মারপিঠ করে সন্ত্রাসী-ডাকাত বলে পুলিশের হাতে তুলে দেয়। সম্পত্তি আত্মসাতকারীরা শাহীন ও সাঈদের মোটরসাইকেলেও আগুন দেয়। তারা তাদের ব্যবহৃত মোবাইল ও সাঈদের সঙ্গে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনাটিকে ভিন্নখাতে নিতে তারা ডাকাত ডাকাত বলে এলাকায় মাইকিং করে। তখন কোনোমতে প্রাণ নিয়ে বেচে আসি আমি।
মানিক বলেন, তখন আমি সিএনজি অটোরিকশা ছেড়ে রওয়ানা হতেই তারা আমার পিছু নেয়। এ ঘটনার পর থানা পুলিশের আশ্রয় নিয়েও কোনো প্রতিকার না পেয়ে আদালতে একটি অভিযোগ করি। ঘটনার সুষ্ট তদন্ত চেয়ে সম্পত্তি আত্মসাতকারী অপরাধী ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

 

 

Share





Related News

Comments are Closed