সৈয়দ আশরাফের স্ত্রী শীলা ইসলাম মারা গেছেন
বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শীলা ইসলাম মারা গেছেন। আজ সোমবার বাংলাদেশ সময় ভোর ৪টা ১০ মিনিটে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।( ইন্না লিল্লাহে…..রাজিউন)।
সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভাই কিশোরগঞ্জ এড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মৃত্যুকালে শীলা ইসলামের বয়স হয়েছিল ৫৭ বছর।
এর আগে গতকাল রোববার সামাজিক যোগাযোগের মাধ্যমে শীলা ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তা সঠিক নয় বলে জানান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। এ বিষয়ে তিনি বলেন, তার অবস্থা ক্রিটিক্যাল। তবে মারা যাওয়ার খবর সঠিক নয়।
ক্যান্সারে আক্রান্ত শীলা ইসলামের পরিবারের সদস্যরা দীর্ঘদিন লন্ডনে বসবাস করছেন। মৃত্যুকালে সৈয়দ আশরাফ ও কন্যা রীমা আশরাফসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
সৈয়দ আশরাফের স্ত্রীর মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগ গভীর শোক ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।
জনপ্রশাসমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তার ভাই শাফায়েতুল ইসলাম ও পরিবারের ঘনিষ্টজনরা এখন লন্ডনে অবস্থান করছেন। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ হলে শিলা ইসলামকে নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবেন তারা।
Related News
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More



Comments are Closed