২/৪ জন সন্ত্রাসীর জন্য দল বদনামের ভাগী হতে পারে না: ওবায়দুল কাদের
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২/৪ জন সন্ত্রাসীর জন্য দল বদনামের ভাগী হতে পারে না। তিনি বলেন, ছাত্রলীগ নেতা ওমর মিয়াদ হত্যাকান্ডের সাথে যারাই জড়িত তাদের কোন ছাড় দেয়া হবে না। এরই মধ্যে এ হত্যাকান্ডের সাথে জড়িত খুনীদের গ্রেফতার করতে সিলেটের পুলিশ ও সিভিল প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন কোনো সন্ত্রাসী চাঁদাবাজ বা স্বাধীনতার বিরোধী আওয়ামী লীগের সদস্য হতে পারবে না।
শনিবার দুপুরে সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মিসবাহ উদ্দিন সিরাজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, দলের মহানগর সেক্রেটারী আসাদ উদ্দিন আহমদ। সভা পরিচালনা করেন দলের জেলা সেক্রেটারী শফিকুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের আরো বলেন, গত এক সপ্তাহের ব্যবধানে সিলেটে দুটি রক্তাক্ত ঘটনা ঘটেছে। আমি এসব ঘটনার খোঁজ-খবর নিতে এসেছি। খুনী যেই হোক-তার রেহাই নেই-এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। এসব ঘটনার সঙ্গে কিংবা নেপথ্যে যারাই রয়েছে-তাদের উপযুক্ত শাস্তি হবে। তিনি বলেন, আপনি যত প্রভাবশালীই হোন না কেন, কাউকে রক্তাক্ত করার অধিকার আপনার নেই। এ ঘটনার পর জেলা ছাত্রলীগের কমিটি ভেঙ্গে দেয়া প্রসঙ্গে তিনি বলেন, যতই কমিটি ভাঙ্গুন না কেন, এ ঘটনার বিচার হবেই হবে।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে সিলেটকে বাঁচাতে হবে। আজকের সিলেটের উন্নয়ন, রাস্তাঘাট উন্নয়নের উপর নির্ভর করছে। সিলেট পর্যটন এরিয়া।
তিনি আরও বলেন, আমি গতকাল শুক্রবার বাইরোডে সিলেটে এসে খুব কষ্ট পেয়েছি। ঢাকা-সিলেট সড়কের বিভিন্ন জায়গা অনেক খারাপ। সিলেট-কোম্পানীগঞ্জ নতুন সড়ক হচ্ছে। সিলেট-জকিগঞ্জ সড়কের টেন্ডার হয়ে গেছে। সিলেট-জাফলং সড়ক সেদিকেও আমরা নজর দিচ্ছি।
কাদের বলেছেন, সিলেট আমাদেরকে যা দেয় সেই তুলনায় আমাদেরকেও দিতে হবে। সিলেট জাতীয় অর্থনীতির প্রাণ। সিলেটের উন্নয়নের যারা ব্যবস্থা নিবেন না তাদের বিরুদ্ধে মন্ত্রনালয় থেকে ব্যবন্থা নেয়া হবে।
বাংলাদেশ আওয়ামলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সিলেট সিটি মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোয়ন দেয়া হবে। জনগনের কাছে যারাই গ্রহনযোগ্য তারাই মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীতা পাবে।
তিনি বলেছেন, আমরা বিরুধীদের খবর রাখি। আমরা আমাদের নিজেদের খবরও রাখি। পরিষ্কার করে বলছি সিলেট মহানগরে যিনি জনগনের কাছে অধিকতর গ্রহনযোগ্য তিনিই হবেন শেখ হাসিনার প্রার্থী।
কাদের আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনেও যারা জনগনের কাছে গ্রহনযোগ্য তরাই মনোনীত হবেন। আপাতত মনোয়ন নিয়ে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করবেন না। এখন প্রার্থী হচ্ছে নৌকা। শেখ হাসিনার নৌকা।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে জয়ি হবার রঙিন খোয়াব দেখছে, তাদের স্বপ্ন ফোলা ফানুশের মতো চুপসে যাবে।
মন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে আওয়ামী লীগের ভোট বেড়েছে, অন্যদিকে বিএনপির ভোট ব্যাংক ভেঙে পড়েছে।
সকালে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বৃষ্টি উপেক্ষা করেই শুরু হয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি। সকাল থেকেই সবাস্থলে দলে দলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। সকাল ১১টা ১০ মিনিটে সভাস্থলে এসে পৌঁছেন সভার প্রধান অতিথি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। এদিকে-সভাস্থলের মঞ্চের সামনে সামিয়ানার উপরে ত্রিপাল না থাকায় বৃষ্টিতে ভিজেই সভায় উপস্থিত থাকছেন নেতাকর্মীরা।
এর আগে শুক্রবার রাতে সিলেটে পৌঁছে হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.)’র মাজার জিয়ারত করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (২০ অক্টোবর) রাত দশটার দিকে ওবায়দুল কাদের সিলেট পৌঁছেন। মাজার জিয়ারত শেষে তিনি সার্কিট হাউসে রাত যাপন করেন।
রাত সাড়ে ১১টার দিকে সার্কিট হাউজে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন- সিলেট আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। এছাড়াও যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী ওবায়দুল কাদেরকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed