শ্রীমঙ্গলে ২য় চা নিলাম কেন্দ্র নভেম্বরেই শুরু
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২য় চা নিলাম শুরুর প্রাক্কালে এর প্রস্তুতিমূলক কর্ম-পরিকল্পনা গ্রহণের লক্ষে টি প্লান্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টিপিটিএবি) এর এক জরুরী সভা অনুষ্টিত হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় মৌলভীবাজার রোডস্থ শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়। সংস্থার বর্তমান আহবায়ক জাতিসঙ্গের স্থায়ী কমিটির সাবেক রাষ্ট্রদূত ড. এ কে এম আব্দুল মোমেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব জহর তরপদারের সঞ্চালনায় অনুষ্টিত সভায় সংস্থার সদস্যবৃন্দ ছাড়াও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি, চা ব্যবসায়ী, অকশন বিডার, বাগান মালিক ও ব্রোকার হাউস এবং ওয়্যার হাউস কর্তৃপক্ষসহ চা-সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় চা নিলাম করার সকল পরিবেশ বিদ্যমান থাকায় শ্রীমঙ্গলে নভেম্বর মাসের মধ্যে নিলাম শুরুর ঘোষনা দেন টিপিটিএবি‘র আহবায়ক ড. এ কে এম আব্দুল মোমেন। এজন্য অকশন সংক্রান্ত প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি আরও বলেন, মাননীয় অর্থমন্ত্রী ও বানিজ্যমন্ত্রীর সাথে নিলাম কেন্দ্র অচিরেই চালুর বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।
শ্রীমঙ্গলে চা নিলাম হলে সময় সাশ্রয়ের কারনে ৫ মিলিয়ন কেজি চা পাতা সাশ্রয় হবে। ২০০ কোটি টাকার জ্বালানী সাশ্রয় হবে। যার ফলে চা পাতা আরও সাশ্রয়ী মূল্যে ভোক্তাদের কাছে পৌছানো সম্ভব হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শ্রীমঙ্গলে ২য় চা নিলাম কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন করার ব্যাপারে আমন্ত্রন জানানোর জন্য আহায়ককে অনুরোধ জানালে তিনি সর্বাত্মক চেষ্টা করার আশ্বাস প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সদস্য মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, যুগ্ম আহবায়ক এম আর খান চা বাগানের এর এমডি সিরাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহায়ক এস এম এন ইসলাম মনির, মৌলভীবাজার চেম্বারের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ডা. এম এ আহাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গ্রেটার সিলেট টি ব্রোকার্স এর চেয়ারম্যান এম এ মনির, সহ সভাপতি জিল্লুল আনাম চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, এসটি ব্রোকার্সের এমডি আবু সুলতান মো. ইদ্রিছ লেদু, চা-বাগান মালিক নূরুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. কদর আলী, জুলেখানগর চা বাগানের পরিচালক সৈয়দা গুলশান আরা, চা-কর সৈয়দ মনসুরুল হক, ব্যবসায়ী দেবাশীষ সেন গৌতম, ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি কাদির খান, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ সাধারণ সম্পাদক আকতার হোসেন, সদস্য ফাহাদ আব্দুল কাদির, কোষাধ্যক্ষ মো. আব্দুল বাছিত, চাপাতা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. চেরাগ মিয়া, সম্পাদক মিজানুর রহমান চৌধুরী হিমেল, জালালাবাদ টি ব্রোকার্সের প্রণব পাল, চা ব্যবসায়ী পীযুষ দাশ গুপ্ত, ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, চেম্বার পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, দেওয়ান মহসীন আহমেদ, মো. ফারুক মিয়া, বদরুজ্জামান চৌধুরী, মো. নাজমুল হুদা, নাসির জাকারিয়া, মো. আব্দুল মজিদ, মেঘনাদ হাজরা।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed