সিলেটে ফুটপাত দখলদার ও আশ্রদাতা ২৬ জনের বিরুদ্ধে পরোয়ানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ফুটপাতের অবৈধ দখলদার ও তাদের আশ্রয়দাতা ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরোর আদালতে তাদের পূর্ণাঙ্গ তথ্য দাখিলের পর মামলা নথিভূক্ত করে তিনি এ পরোয়ানা জারি করেন। একই সাথে আগামী ৫ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন।
গ্রেফতারি পরোয়ানাকৃত আসামিরা হচ্ছেন- সিলেট মহানগর হকার্স কল্যাণ সমবায় সমিতির সভাপতি রকিব আলী, সহ-সভাপতি আতিয়ার রহমান, শফিক আহমদ, মো. আব্দুল বাশার, রুহুল আমিন রুবেল, মখলেছুর রহমান, মো. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক খোকন ইসলাম, জিন্দাবাজার অটোরিক্সা স্ট্যান্ডের আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো: ইসলাম উদ্দিন, শফিক উদ্দিন, আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক রুমন আহমদ, সদস্য সচিব ইউসুফ আলী, মধুবন পয়েন্ট ইমা-লেগুনা স্ট্যান্ডের সভাপতি সোহাগ মিয়া, সহ-সভাপতি মো: আদিল, সাধারণ সম্পাদক মো: কবির মিয়া, অর্থ সম্পাদক মো: বাবুল মিয়া, রংমহল টাওয়ার অটোরিকশা সিএনজি স্ট্যান্ডের সভাপতি মো: আজমল হোসেন, সহ-সভাপতি মো: মুরাদ হোসেন, তামাবিল ইমা লেগুনা স্ট্যান্ডের সভাপতি মো: সাহাব উদ্দিন সাবু, সহ-সভাপতি ফয়জুল মিয়া, কার্যকরী সভাপতি মো: নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো: বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আ: নুর হিরন, কোষাধক্ষ্য মো: আব্দুর রশিদ এবং অটোরিকশা শ্রমিক ইউনিয়ন আম্বরখানা-সালুটিকর শাখার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য তেরা মিয়া।
এর আগে সকালে পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত তালিকা আদালতে দাখিল করেন মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন। পরে তালিকার ওই ২৬ জনকে আসামী করে রাষ্ট্রপক্ষ বাদী হয়ে সিআর-১৪০৬ নং ফৌজদারী কার্যবিধি আইনে একটি মামলা নথিভূক্ত করা হয়।
আদালতের আদেশ থেকে জানা গেছে, গত ১৬ অক্টোবর সিলেট সিটি কপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন কর্তৃক দাখিলকৃত প্রতিবেদনসহ নথি আদালত পর্যালোচনা করেন। উল্লেখিত প্রতিবেদনসহ সংশ্লিষ্ট বিষয়ে অর্থাৎ সিলেট নগরীতে অবৈধভাবে ফুটপাত, রাস্তা স্থাপনা দখল বিষয়ে ইতিমধ্যে জাতীয় ও স্থানীয় দৈনিকের কয়েকটি পত্রিকায় একাধিক রিপোর্ট প্রকাশিত হয়। সিলেট সিটি কপোরেশনের মেয়র ও কোতোয়ালী থানার ওসির দাখিলী প্রতিবেদন পর্যালোচনায় ইহা সুস্পষ্টভাবে আদালতের নিকট প্রতীয়মান হয়েছে যে, কয়েকটি হকার্স সমিতির নামে কিছু অবৈধ দখলকারী ব্যক্তিবর্গ দীর্ঘদিন যাবৎ পুলিশ প্রশাসনকে কোররূপ তোয়াক্কা না করে বা তাদের নিষক্রিয়তার সুযোগে সম্পূর্ণ বেআইনীভাবে জনসাধারণের ব্যবহার্য সরকারী সড়কে নানা ধরনের দোকানপাট বাসিয়ে এবং উক্ত দোকানপাট বিভিন্ন লোকজনের কাছে ভাড়া দিয়ে ভাড়ার নামে অবৈধভাবে চাঁদা তুলে লাভবান হয়ে আসছিল। বিভিন্ন হকার্স সমিতির ব্যানারে অবৈধভাবে সরকারি রাস্তা, স্থাপনা, ফুটপাত দখল করে দখলকারীরা জনসাধারণের স্বাভাবিক যাতাযাতে চরমভাবে বাঁধাবিঘœ সৃষ্টিসহ সরকারী সম্পত্তির ক্ষতিসাধন করে চলেছেন। এছাড়া অবৈধ দখলদারদের বাঁধার সম্মুখীন হয়।
আদেশ থেকে আরো জানা যায়, ওই অভিযুক্ত অবৈধ দখলদারদের এহেন বেআইনী কার্যক্রম দন্ডবিধির ২৮৩/৪৩১/৪৩২/৩৮৫/৩৫৩ ধারায় গুরুতর আমলযোগ্য অপরাধ বিধায় অবৈধ দখলকারী ২৬ জনের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধির ১৯০ এর সি ধারার ক্ষমতা বলে অপরাধটি আমলে নেন উল্লেখিত আদালত।
উল্লেখ্য, গত সোমবার দাখিলকৃত তালিকায় যাদের নাম আছে, তাদের পূর্ণাঙ্গ ঠিকানা ছিল না। ফলে আদালত বৃহস্পতিবার ফুটপাত দখলদারদের পূর্ণাঙ্গ নাম ও পরিচয় দাখিল করতে কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেনকে নির্দেশ দিয়েছিলেন।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed