বিরল রোগে আক্রান্ত তাহমিনার পাশে উপজেলা প্রশাসন
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চোঁখের উপর বিরল রোগে আক্রান্ত ৭ বছর বয়সী শিশু কন্যা তাহমিনা আক্তারের চিকিৎসার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের তাৎক্ষণিক উদ্যোগে পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন যাবত তাহমিনার পিতা বাচ্চু মিয়া নিখোঁজ রয়েছেন। গত ১৫ অক্টোবর স্থানীয় পত্রিকা ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে এ নিয়ে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর দৃষ্টি গোচর হয়। এরই প্রেক্ষিতে গত ১৭ অক্টোবর মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে উপজেলা পরিষদের তহবিল থেকে ২৫ হাজার টাকা ও উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারসহ আইনশৃঙ্খলা কমিটির কয়েকজন সদস্য ৩৫ হাজার টাকা মোট ৬০ হাজার টাকা তার চিকিৎসার জন্য দিবেন বলে আশ্বাস প্রদান করা হয় । এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার তাহমিনার মা’র কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার বিরল রোগে আক্রান্ত তাহমিনার উন্নত চিকিৎসার জন্য ৬০ হাজার টাকা তুলে দেন।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed