Main Menu

সিলেটে মনিপুরী যুবকের ইসলাম ধর্ম গ্রহণ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শান্তির ধর্ম ও শেষ্ট ধর্ম বলে বিশ্বাস করে সিলেটে ৩৮ বছর বয়সী এক যুবক ইসলাম ধর্ম গ্র্রহন করেছে। তার বর্তমান নাম মোহাম্মদ দুদু মিয়া। সে সিলেট নগরীর সুবিদবাজার এলাকার মুণিপুরীপাড়ার বাসিন্দা অরুন সিং-এর পুত্র।

এর আগে সে মণিপুরীধর্মাবলম্বী ছিল এবং সে ধর্মানুসারে তার নাম ছিল দুদু সিং। গত ১৩ অক্টোবর সুবিদ বাজার বায়তুল মাকছদ জামে মসজিদের ইমাম হাফিজ মৌলানা আক্তার উদ্দিনের কাছে কলেমা পড়ে ইসলাম গ্রহন করে। ইসলাম ধর্ম অনুসারে নিজের নাম মোহাম্মদ দুুদু মিয়া ঘোষনা করে।

পবিত্র ইসলামের সুমহান রীতি ও আদর্শের প্রতি অনুপ্রানিত হয়ে সে স্বেচ্ছায় ইসলাম গ্রহন করেছে বলে জানা গেছে । নও মুসলিম মোহাম্মদ দুুদু মিয়া সকলের দোয়া প্রার্থী।

 

 

Share





Related News

Comments are Closed