সুনামগঞ্জে ২ ঠিকাদারের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের দুই ঠিকাদারের বিরুদ্ধে আমল গ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হচ্ছেন সুনামগঞ্জ পৌরসভার স্টেশন রোডস্থ দিগন্ত ৩নং বাসার বাসিন্দা মৃত সুনীল পূরকায়স্থর পুত্র পার্থ সারথী পূরকায়স্থ ও নতুনপাড়া আবাসিক এলাকার নিলয় ৬১ নং বাসার বাসিন্দা মৃত মনোরঞ্জন দে এর পুত্র মিলন কান্তি দে। এরা উভয়েই পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার ও বাঁধের কাজে অনিয়ম দুর্নীতির দায়ে দুদকের দায়েরকৃত মামলায় পলাতক রয়েছেন। শহরের হাছননগর আবাসিক এলাকার পূরবী ৪৫ নং বাসার বাসিন্দা হাজী জালাল উদ্দিনের পুত্র ব্যবসায়ী তারেক আহমেদ বাদী হয়ে গত ১৭ অক্টোবর এই মামলাটি দায়ের করেছেন।
নেগোসিয়েল ইন্সট্রুমেন্ট এ্যাক্ট এর ১৩৮ ধারায় দায়েরকৃত সিআর ৪৭৫/২০১৭নং মামলায় উল্লেখ করা হয়,আসামী পার্থসারথী পূরকায়স্থ ও মিলন কান্তি দে ব্যবসায়ীক প্রয়োজনে ফেরত প্রদানের শর্তে তারেকের কাছ থেকে ৩৬ লাখ টাকা কর্জ নেন। পরবর্তীতে পাওনা টাকা ফেরত চাইলে আসামীরা টাকা দেই দিচ্ছি করে সময় ক্ষেপন করে। একপর্যায়ে তারা সাউথইস্ট ব্যাংক লিঃ হেতিমগঞ্জ শাখা সিলেট এর যৌথ হিসাব নং ০০১১১০০০০৫৩১১ এর সবচ-৩০৯০১৩৯ নং চেকের মাধ্যমে গত ২১/৬/২০১৭ইং তারিখে যৌথ স্বাক্ষরে পাওনাদার তারেক আহমদকে একটি চেক প্রদান করে। তাদের প্রদেয় চেকটি নগদায়নের জন্য গত ৩১ জুলাই পূবালী ব্যাংক লিমিটেড এর মাধ্যমে জমা প্রদান করলে ব্যাংক কর্তৃপক্ষ পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজঅনার করত: ফেরত প্রদান করে। পরবর্তীতে ২০ ও ২৭ আগস্ট তাদেরকে লিগ্যাল নোটিশ প্রদান করিলে আসামীরা লিগ্যাল নোটিশের বিপরীতে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অবাস্তব কল্পকাহিনী লিখে ভ্রমাত্মক জবাব প্রদান করে। ফলশ্রতিতে ভূক্তভোগী তারেক আহমদ বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেন।
এদিকে দায়েরকৃত মামলায় বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে সমন জারীর আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবি এডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed