Main Menu

ছাত্রলীগকর্মী মিয়াদের হত্যাকারী তোফায়েল ঢাকায় গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর টিলাগড়ে অভ্যন্তরীন বিরোধে নিহত ছাত্রলীগকর্মী ওমর আহমদ মিয়াদ (২২)-এর হ্ত্যাকারী তোফায়েল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট থেকে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেফতার করে শাহপরান থানা পুলিশ। গ্রেফতারের পর তাকে সিলেটে নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিয়াদের মূল হত্যাকারী তোফায়েল।
উল্লেখ্য, গত সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে মিয়াদ সিলেট সরকরি কলেজ থেকে তার বাসা বালুচরে যাওয়ার পথে নগরীর টিলাগড় এলাকায় তার উপর হামলা চালায় সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী গ্রুপের তোফায়েল আহমদসহ কয়েকজন কর্মী। এ সময় তাদের ছুরিকাঘাতে মাঠিতে লুঠিয়ে পড়েন মিয়াদ। এসময় তার সাথে নাছিম আহমদ (২২) নামের আরেক ছাত্রলীগ কর্মীও আহত হন। তিনি শাহপরান এলাকার ওয়েছ আলী’র পুত্র ও সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিয়াদকে মৃত ঘোষনা করেন। সন্ত্রাসীদের হাতে নিহত ওমর আহমদ মিয়াদ পরিবারের বড় সন্তান। তারা ৩ ভাই ও ২ বোন ছিলেন। মিয়াদ সিলেট শহরের লিডিং ইউনিভার্সিটির মেধাবী ছাত্র ছিল।
পুলিশের একটি সূত্র জানায়, ঘটনার পর থেকে ছাত্রলীগ কর্মী তোফায়েল পলাতক ছিল। এ ঘটনায় তার ভাই সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখার কর্মী ফখরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এসএমপি’র শাহপরান থানার ওসি আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দাফন-কাফনের পর পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে মামলা দায়ের করা হবে। বুধবার সকাল পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা রেকর্ড হয়নি বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed