Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে বুক বেঁধেছেন সাত্তার- সুরাইয়া দম্পতির শোকাহত সন্তানরা

বৈশাখী নিউজ ডেস্ক: দ্বিতীয়বার সংবাদ সম্মেলন করে মা-বাবা ও গৃহকর্মী খুনের সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছেন সিলেটের রায়নগরে খুনের শিকার আব্দুস সাত্তারের সন্তানরা। তারা বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে মহানগরের জল্লারপারস্থ খান হাউসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগমের মেয়ে সেলিনা সুলতানা শিখা ও তারানা সুলতানা শিমু বক্তব্য রাখেন। তারা বলেন- আমাদের দাবি একটাই, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচার। গতকাল মঙ্গলবার আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি তুলে ধরেছি। তিনি আশ্বাস দিয়েছেন- সুষ্ঠু তদন্ত ও বিচারের। পাশাপাশি তদন্ত দ্রুত সম্পন্ন করার জন্যRead More


সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবা আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলা’র সিলেট প্রতিনিধি মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল)-এর বাবা মো. সোনাফর আলী ঠিকাদার আর নেই। তিনি বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব কাউপুর গ্রামস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে সোনাফর আলীর বয়স ছিলো ৮২ বছর। তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ আজ (বুধবার) বাদ এশা বিশ্বনাথ উপজেলার মোরারবাজার মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। মো. সোনাফর আলীর আত্মার মাগফিরাতের জন্যRead More


হবিগঞ্জে নিখোঁজের ৫দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর আব্দুল মন্নান মনু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, গত শুক্রবার উপজেলার চৌমুহনী ইউনিয়নের সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ হন মনু মিয়া। এর পর থেকে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীসহ আশপাশের এলাকায় তার সন্ধান করে আসছিলেন। পরে মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার একটি বিলে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবরRead More


সিলেট সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ ৮ বাংলাদেশি আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ আট বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার ঘিলাতৈল ফুলবাড়ি ব্রিজের কাছ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের মিলন খান (৩০) ও তার স্ত্রী শীমা খানম (২৩), যশোরের অভয়নগর উপজেলার বাসুয়ালী গ্রামের আহাদ শেখ (৩১) ও তার স্ত্রী রেশমা পারভীন (৩৪), নড়াইলের কালিয়া উপজেলার পোড়লী গ্রামের রিনা খাতুন (৩৮), আমরিল ভাঙ্গা গ্রামের চুমকি খাতুন (৩০) ও তার ছেলে নূর মোহাম্মদ (১২) এবং নড়াইলের লোহাগড়াRead More


ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: কয়েক সপ্তাহের বিরতির পর আবারও সরাসরি হামলা-পাল্টা হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পর পাল্টা হামলা চালিয়েছে ইরানও। এ ঘটনায় ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে পাঁচজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট। বুধবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে এক দফা হামলা চালানো হয়েছে। এসব হামলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সমুদ্রভিত্তিক সামরিক সরঞ্জাম, মাইনRead More


দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (২ সেপ্টেম্বর) স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করে বাজুস। সংগঠনটি জানিয়েছে, তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ভ্যাটসহ ১৯ হাজার ৮৮০ টাকা। সে হিসাবেRead More


জামালপুরে নার্সের রহস্যজনক মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুর শহরের চালাপাড়ার পাইলিং এর পাশে নিজ বাড়ীতে রোকসানা আক্তার শিলা (৩০) নামে এক নার্সের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, স্থানীয় এলাকাবাসীর মুখে সংবাদ পেয়ে জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে জামালপুর সদর থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রোকসানা আক্তার শিলার মৃতদেহ উদ্ধার করে। পরবর্তিতে লাশের ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিলার মা ছফিরুন্নেছা জানায়, সোমবার রাত ১১ টার দিকে শিলাRead More


যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেও বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের একটি বাড়িতে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবেশিদের মধ্যে চরম উদ্বেগ-হতাশা ও শোকের ছায়া বিরাজ করছে। নিহত দুই শিশু হলো- সাবির (৫) ও জাবির (প্রায় আড়াই বছর)। তাদের বাবা কামাল হোসেন (৪৫)। তিনি ওই গ্রামের মৃত নেদন আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে কামাল হোসেনের বাড়িতে দুই শিশুর মরদেহRead More


হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে গত শনিবার (২৯ আগস্ট) বিকেলে রাজধানী ঢাকার কারওয়ান বাজারস্থ জালালাবাদ এসোসিয়েশন ভবনের ‘ই এ চৌধুরী মিলনায়তনে’ আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল ও গুণীজনদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইসলামি গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নিয়মিত সম সাময়িক ইসলামিক লেখক, কলামিস্ট ও সমাজসেবক হাফিজ মাছুম আহমদ দুধরচকী-কে জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়ার্ড (বিশ্বশান্তি পুরস্কার) প্রদান করা হয়। বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকীম মাওলানা আনসারRead More


সিলেটে তেমুখীতে জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, একজন মুমিনের সফলতা শুধু দুনিয়াবি অর্জনে নয়; প্রকৃত সফলতা হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন গড়ে তোলা। সমাজের অন্যায়, জুলুম, দুর্নীতি ও অনাচারের বিরুদ্ধে দাঁড়ানো এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করাও ঈমানি দায়িত্ব। জামায়াত সেই দায়িত্ব পালনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী; একদিন প্রত্যেক মানুষকে এই পৃথিবী ছেড়ে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। সেদিন পদ-পদবি, অর্থ-সম্পদ কিংবা ক্ষমতা কোনো কাজে আসবে না-মানুষের সঙ্গে করা আচরণ, আমলRead More