বৈশাখী নিউজ ২৪
সিলেটে হাম রোগের উপসর্গ নিয়ে তরুণীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট হাম রোগের উপসর্গ নিয়ে আরও এক তরুণীর মৃত্যু হয়েছে। এর আগে আরও দুই কিশোরী ও এক নার্সের মৃত্যু হয় এ রোগে। এই তরুণীকে নিয়ে সিলেট বিভাগে হাম রোগ ও তার উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৮ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০ জন এবং উপসর্গ নিয়ে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে হাম সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সুমাইয়া (১৮ বছর ৮ মাস)Read More
আগের ফ্যাসিস্ট সরকারের পথেই হাঁটছে বর্তমান সরকার: শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার বিগত ‘ফ্যাসিস্ট’ সরকারের পথেই হাঁটছে। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জনগণের ন্যায্য দাবির প্রতি সরকার যদি উদাসীন থাকে, তবে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত ঢাকা–চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, ‘আগের ফ্যাসিস্ট সরকার যে রাস্তা ধরে হেঁটেছে, এই সরকারও বর্তমানে একই রাস্তা ধরে হাঁটছে।’ দেশের বর্তমান পরিস্থিতির কঠোর সমালোচনাRead More
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কুশিয়ারা নদীতে আয়োজিত জমজমাট এ নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট পাঁচটি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে ঘিরে নদীর দুই তীরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নৌকা বাইচ উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী নদীর তীরে ভিড় করেন। উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতায় শরীফগঞ্জ ইউনিয়নের ‘হাকালুকির বাঘ’ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল প্রতিযোগিতায় তারা বড়লেখার ‘সাদিপুর মিসাইল’ দলকে পরাজিত করে শিরোপা জয় করে। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনেরRead More
ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ২ হাজার
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর অন্যতম প্রধান উদ্যোগ ‘বিনা মূল্যের পুষ্টিকর খাবার’ কর্মসূচির খাবার খেয়ে চলতি সপ্তাহে প্রায় ২ হাজার মানুষ অসুস্থ হয়েছেন। আক্রান্তদের বেশিরভাগই শিক্ষার্থী। শনিবার (৫সেপ্টেম্বর) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তাদের তথ্যমতে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে পূর্ব জাভা, মধ্য জাভা, পশ্চিম সুমাত্রা, আচেহ ও দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে এসব ঘটনা ঘটে। কর্মসূচির আওতায় দেওয়া খাবার খেয়ে প্রায় ১ হাজার ৯৫০ শিক্ষার্থী, শিক্ষক ও ইসলামিক বোর্ডিং স্কুলের শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। ইন্দোনেশিয়ায় কর্মসূচিটি ‘এমবিজি’ নামে পরিচিত। সবচেয়ে বেশি মানুষ অসুস্থ হয়েছেন মধ্য জাভার রেম্বাং এলাকায়। স্থানীয় স্বাস্থ্য বিভাগের প্রধানRead More
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) আজ বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন বলেন, মরহুম এম সাইফুর রহমান ছিলেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের রূপকার এবং সিলেটের কৃতি সন্তান। দেশের প্রতিটি বড় উন্নয়নে তাঁর হাতের স্পর্শ রয়েছে।Read More
সিলেট কালেক্টরেট মার্কেটের দুই দোকান নিয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ২ নম্বর ও ৪ নম্বর দোকানগৃহে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে সিলেটের জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। একই সাথে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানদ্বয়ের মালিকপক্ষকে ব্যবসা পরিচালনায় কোনো প্রকার বাধা-নিষেধ প্রদান বা উচ্ছেদের চেষ্টা না করতে সিলেটের জেলা প্রশাসনকে তিন মাসের জন্য বারিত করে অন্তর্বর্তীকালীন আদেশসহ অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। মহামান্য হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি এস. এম. ইফতেখার উদ্দিন মাহমুদ-এর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ কর্তৃক গত ১৮ আগস্ট ২০২৬Read More
২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের পূর্বাভাস
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব রাজনীতিতে ‘চীনা নস্ট্রাডামুস’ হিসেবে পরিচিতি পাওয়া প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন ২০২৭ সাল নিয়ে এক ভয়াবহ পূর্বাভাস দিয়েছেন। তাঁর দাবি, আসন্ন দিনগুলোতে ইরান যুদ্ধ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ চরম রাজনৈতিক অস্থিরতা মিলে দেশটিতে এক বিধ্বংসী গৃহযুদ্ধ ও ব্যাপক দাঙ্গার পথ প্রশস্ত করতে পারে। উল্লেখ্য, এর আগে ডোনাল্ড ট্রাম্পের বিজয় এবং মধ্যপ্রাচ্য সংকটের নির্ভুল ভবিষ্যদ্বাণী করে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনায় এসেছিলেন জুয়েকিন। জিয়াংয়ের বিশ্লেষণ অনুযায়ী, ইরান ও পশ্চিমা বিশ্বের চলমান সংঘাত শেষ পর্যন্ত এক রক্তক্ষয়ী ও দীর্ঘমেয়াদী স্থলযুদ্ধে রূপ নেবে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এমনভাবে জড়িয়ে পড়বে যে, সেখানRead More
মালয়েশিয়ায় জরুরি অবস্থা
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার বনভূমিতে লাগা ভয়াবহ দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়া। এই ধোঁয়াশা থেকে সৃষ্ট চরম বায়ুদূষণের কারণে মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের সারিয়ান ডিভিশনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বায়ুদূষণ সূচক (এপিআই) জনস্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ মাত্রায় পৌঁছানোর পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়। মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম এই জরুরি অবস্থা ঘোষণায় সম্মতি প্রদান করেছেন। সারিয়ান ডিভিশনের পরিস্থিতি পর্যালোচনা করে সারাওয়াক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অনুরোধের প্রেক্ষিতে এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে আগামী সোমবার থেকে ওই অঞ্চলের ৬৪৭টি স্কুল অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জে মাদরাসাছাত্র জনি হত্যার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে মাদরাসাছাত্র আশিকুল ইসলাম জনিকে (১৪) বিষ পান করিয়ে হত্যার অভিযোগে শিক্ষক মাহবুব আলম মাহিকে (২৪) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহি নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ গ্রামের মৃত মুকিদ মিয়ার ছেলে এবং ওই মাদরাসার শিক্ষক। র্যাব সূত্রে জানা যায়, নিহত জনি মাধবপুরের সুলতানপুর গ্রামের হযরত আবু বকর ছিদ্দিক (রা.) হিফজুল কোরআন সুন্নীয়া নূরানী মাদরাসায় কোরআনে হাফেজ হওয়ার জন্য পড়াশোনা করছিল। মাদরাসার অর্থনৈতিক অনিয়ম এবং ছাত্রদের জন্য সংগৃহীত দানের অর্থ আত্মসাতের প্রতিবাদ করায় মাদরাসাRead More
সিলেটে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন কান্দিগাঁও এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত আল-আমিন (৩০) সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের নলকট এলাকার আলী আসকরের ছেলে। পুলিশ জানায়, শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের নলকট এলাকায় নিজ ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আল-আমিনকে দেখতে পেয়ে স্থানীয়রা থানাপুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে। এসময় মরদেহের শরীরে বুকের উপরে ব্লেডের কাটার মতো কয়েকটি কাটা দাগ দেখতে পায়Read More


