বৈশাখী নিউজ ২৪
সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সীমান্ত এলাকা থেকে কোটি টাকা মূল্যের বেশি বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা এবং একটি ট্রাক আটক করেছে ২৫ বিজিবি সদস্যরা। যার আনুমানিক মূল্য ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার টাকা। সোমবার (২৩ মার্চ) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার চান্দুরা এলাকা থেকে এসব অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়। অভিযান সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লে. কর্নেল জাব্বার আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক একটি ট্রাক তল্লাশির জন্য থামানোর সংকেত দেয়াRead More
ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা ৫ দিন স্থগিত: ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে সম্ভাব্য হামলার পরিকল্পনা পাঁচ দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প দাবি করেন, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে “খুব ভালো আলোচনা” হয়েছে এবং দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমানোর বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে আমাদের মধ্যকার সব ঝামেলা বা শত্রুতা পুরোপুরি মিটিয়ে ফেলার ব্যাপারে আলোচনা অনেক দূর এগিয়েছে। তিনি আরও জানান, এই ইতিবাচক অগ্রগতির প্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আগামী পাঁচRead More
আবুধাবিতে মুষলধারে বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কায় সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে হঠাৎ করে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। টানা গরমের পর সোমবার (২৩ মার্চ) নামা এই বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে ভিন্ন এক পরিস্থিতি। সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকায় স্থানীয় কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ার পাশাপাশি নিচু অঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। ফলে বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আবুধাবি পুলিশ এক বিবৃতিতে সড়কে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বৃষ্টির কারণে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে পড়েছে এবং দৃশ্যমানতা কমে গেছে, যাRead More
শান্তিগঞ্জে রাতের আঁধারে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে সংঘবদ্ধ ছুরিকাঘাতে শোভন দেব (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) রাত ১১টায় উপজেলার পাগলা বাজার সংলগ্ন টিএনটি মাঠে এই হামলার ঘটনা ঘটে। তবে হামলার কারন এখন পর্যন্ত জানা যায়নি। স্থানীয় ও আহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাত ১১টার দিকে পাগলা বাজার সংলগ্ন টিএনটি মাঠে শোভনের উপর সংঘবদ্ধ হামলা চালানো হয়। তাকে হত্যার উদ্দেশ্যে ছুরি-চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপানো হয়। এতে শোভনের হাত, ঠোঁট, গালসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়। প্রাণ বাঁচাতে শোভন মাঠের নিকটবর্তী জলাশয়েRead More
রকীব শাহের ৬০তম উরশ শরীফ শুরু মঙ্গলবার
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত রকীব শাহ্ (র.)-এর তিনদিনব্যাপী ৬০তম উরশ শরীফ শুরু হচ্ছে ২৪ মার্চ মঙ্গলবার। সিলেট নগরীর কাজীটুলায় অবস্থিত হযরত রকীব শাহ্ (র.)-এর মাজারে ২৪, ২৫ ও ২৬ মার্চ (১০, ১১ ও ১২ চৈত্র) মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য উরশ শরীফের অনুষ্ঠানমালায় রয়েছে- কোরানখানি, মিলাদ মাহফিল, জিকির, হামদ-নাত ও সামা মাহফিল। এছাড়া প্রতিদিন বাদ এশা “রকীব শাহের জীবন ও সাহিত্য” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উরশ শরীফে অলি-আউলিয়াদের আশেক ও ভক্তবৃন্দের উপস্থিতি কামনা করেছেন হযরত রকীব শাহ্ (র.)-মাজার শরীফের খাদেম ও গদ্দীনশীন ড. কাজী কামাল আহমদ। Views: 158
ফেসবুকে পোস্ট নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০
সুনামগঞ্জ সংবাদদাতা: সামাজিক যেগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় একটি মিনি মার্কেট ভাংচুর, দুটি দোকান লুট এবং তিনটি মোটর সাইকেল ভাংচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। সংঘর্ষস্থল থেকে সাতজনকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার ভোরে এই সাতজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। স্খানীয়রা জানিয়েছেন, সংঘর্ষে জড়িত দুইপক্ষই স্থানীয় বিএনপির ফারুক আহমদ ও আনছার উদ্দিনের সমর্থক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুকRead More
বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
প্রযুক্তি ডেস্ক: মহাকাশে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়ার প্রচেষ্টায় বড় ধরনের অগ্রগতি অর্জন করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণায় তারা ৪৫টি সম্ভাবনাময় পৃথিবীসদৃশ গ্রহ শনাক্ত করেছেন, যেগুলোতে জীবন ধারণের অনুকূল পরিবেশ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। হালনাগাদ নাক্ষত্রিক তথ্য ও গ্রহ-সংক্রান্ত ডেটা বিশ্লেষণের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। এতে এমন সব শিলাময় বহির্গ্রহ অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলো তাদের নক্ষত্রের ‘বাসযোগ্য অঞ্চল’-এ অবস্থান করছে। অর্থাৎ যেখানে তরল পানি থাকার মতো তাপমাত্রা বিদ্যমান থাকতে পারে। বর্তমানে আবিষ্কৃত ৬ হাজারের বেশি বহির্গ্রহের মধ্যে এই ৪৫টিকে সবচেয়ে সম্ভাবনাময় হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যেRead More
তেলের সংকট নেই, প্রয়োজনের অতিরিক্ত না নেওয়ার আহবান জ্বালানিমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই উল্লেখ করে জনগণকে প্যানিক না করার আহবান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, সবাই তেল পাবেন, তাই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ না করার জন্য জনগণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও জ্বালানি তেল আমদানি অব্যাহত রয়েছে। ঈদ উপলক্ষে টানা দুই দিন সরবরাহ কার্যক্রম বন্ধ থাকায় সাময়িকভাবে কিছু চাপ তৈরি হয়েছিল। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়েছে।Read More
এবার বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। সোমবার (২৩ মার্চ) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের দায়িত্ব হলো করদাতাদের স্বার্থ রক্ষা করা এবং নিশ্চিত করা যে অভিবাসীরা দেশটিতে গিয়ে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন। সাম্প্রতিক পর্যালোচনায় দেখা গেছে, কিছু দেশের নাগরিকদের মধ্যে এই সুবিধা ব্যবহারের হার তুলনামূলক বেশি এমন দেশের তালিকায় বাংলাদেশও রয়েছে। সরকারি কল্যাণ সুবিধার উপর চাপ কমানো, করদাতাদের অর্থের সুরক্ষা নিশ্চিত করা, অভিবাসন নীতিমালা পুনর্মূল্যায়ন করা। এই স্থগিতাদেশ কেবলRead More
কিশোরগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৩০
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার (২৩ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘদিনের বিরোধের জের ধরে এ উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, কেওয়ারজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের সমর্থকদের সঙ্গে একই গ্রামের বিএনপি নেতা নজিরের অনুসারীদের মধ্যে সকাল থেকেই উত্তেজনা চলছিল। এক পর্যায়েRead More


