তেলের সংকট নেই, প্রয়োজনের অতিরিক্ত না নেওয়ার আহবান জ্বালানিমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই উল্লেখ করে জনগণকে প্যানিক না করার আহবান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, সবাই তেল পাবেন, তাই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ না করার জন্য জনগণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও জ্বালানি তেল আমদানি অব্যাহত রয়েছে। ঈদ উপলক্ষে টানা দুই দিন সরবরাহ কার্যক্রম বন্ধ থাকায় সাময়িকভাবে কিছু চাপ তৈরি হয়েছিল। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়েছে।
তিনি জানান, গত বছরের তুলনায় দেশে প্রায় ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। ফলে সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
এদিকে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে দাম বাড়ানোর যে চেষ্টা ছিল, সরকার তা সফলভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে।
Related News
দুর্গাপূজায় বেনাপোলে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আগামী ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্তRead More
টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের সব তফসিলি ব্যাংক।Read More



Comments are Closed