রকীব শাহের ৬০তম উরশ শরীফ শুরু মঙ্গলবার
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত রকীব শাহ্ (র.)-এর তিনদিনব্যাপী ৬০তম উরশ শরীফ শুরু হচ্ছে ২৪ মার্চ মঙ্গলবার।
সিলেট নগরীর কাজীটুলায় অবস্থিত হযরত রকীব শাহ্ (র.)-এর মাজারে ২৪, ২৫ ও ২৬ মার্চ (১০, ১১ ও ১২ চৈত্র) মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য উরশ শরীফের অনুষ্ঠানমালায় রয়েছে- কোরানখানি, মিলাদ মাহফিল, জিকির, হামদ-নাত ও সামা মাহফিল। এছাড়া প্রতিদিন বাদ এশা “রকীব শাহের জীবন ও সাহিত্য” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উরশ শরীফে অলি-আউলিয়াদের আশেক ও ভক্তবৃন্দের উপস্থিতি কামনা করেছেন হযরত রকীব শাহ্ (র.)-মাজার শরীফের খাদেম ও গদ্দীনশীন ড. কাজী কামাল আহমদ।
Related News
পানিতে ডুবে ও মোটরসাইকেল দূর্ঘটনায় ১০ মাসে প্রাণ গেল শাবির ৭ শিক্ষার্থীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলতি বছরের ১০ মাসে বিভিন্নRead More
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More



Comments are Closed