এবার বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।
সোমবার (২৩ মার্চ) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের দায়িত্ব হলো করদাতাদের স্বার্থ রক্ষা করা এবং নিশ্চিত করা যে অভিবাসীরা দেশটিতে গিয়ে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন। সাম্প্রতিক পর্যালোচনায় দেখা গেছে, কিছু দেশের নাগরিকদের মধ্যে এই সুবিধা ব্যবহারের হার তুলনামূলক বেশি এমন দেশের তালিকায় বাংলাদেশও রয়েছে।
সরকারি কল্যাণ সুবিধার উপর চাপ কমানো, করদাতাদের অর্থের সুরক্ষা নিশ্চিত করা, অভিবাসন নীতিমালা পুনর্মূল্যায়ন করা।
এই স্থগিতাদেশ কেবল অভিবাসী ভিসার মধ্যে সীমাবদ্ধ নয়। এর আওতায় রয়েছে: পর্যটক ভিসা, শিক্ষার্থী ভিসা, অন্যান্য নন-ইমিগ্র্যান্ট ভিসা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সাময়িক স্থগিতাদেশের মাধ্যমে ভিসা যাচাই ও বাছাই প্রক্রিয়ার পূর্ণাঙ্গ পর্যালোচনা করা হবে। লক্ষ্য হলো ভবিষ্যতে এমন নীতিমালা নিশ্চিত করা, যা যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।
উল্লেখ্য, এখন পর্যন্ত এই সিদ্ধান্ত কতদিন কার্যকর থাকবে বা কবে পুনরায় ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
Related News
স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রী রেহানা বেগম (৩৮) এরRead More
বিমানবন্দরে জরুরী অবতরণ: বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা উড্ডয়নের পরRead More



Comments are Closed