ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা ৫ দিন স্থগিত: ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে সম্ভাব্য হামলার পরিকল্পনা পাঁচ দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প দাবি করেন, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে “খুব ভালো আলোচনা” হয়েছে এবং দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমানোর বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে আমাদের মধ্যকার সব ঝামেলা বা শত্রুতা পুরোপুরি মিটিয়ে ফেলার ব্যাপারে আলোচনা অনেক দূর এগিয়েছে। তিনি আরও জানান, এই ইতিবাচক অগ্রগতির প্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আগামী পাঁচ দিন ইরানের কোনো বিদ্যুৎ কেন্দ্র বা জ্বালানি স্থাপনায় হামলা না চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যৎ সিদ্ধান্ত চলমান আলোচনার সফলতার ওপর নির্ভর করবে।
এর আগে গত শনিবার ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আল্টিমেটাম দেন। অন্যথায় দেশটির বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দেন তিনি।
এই হুমকির জবাবে ইরান পাল্টা কঠোর অবস্থান নেয়। তেহরান জানায়, যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোর সেইসব বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করবে, যেগুলো মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে।
যদিও ট্রাম্প আলোচনার অগ্রগতির কথা বলেছেন, ইরান এখন পর্যন্ত এ ধরনের কোনো আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেনি। বরং সাম্প্রতিক দিনগুলোতে দেশটি বারবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনো ধরনের আলোচনা করতে আগ্রহী নয়।
এদিকে ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ার আগেই হামলা স্থগিতের ঘোষণা নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি করেছে বলে বিশ্লেষকদের ধারণা।
সূত্র: আলজাজিরা
Related News
সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধRead More
সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ভয়াবহ এক হামলাRead More



Comments are Closed