Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

বাউল সংগীতের সাধক কানাই দাস বাউল আর নেই

বিনোদন ডেস্ক: ভারতীয় বাউল সংগীতের অন্যতম সাধক ও শিল্পী কানাই দাস বাউল আর নেই। শনিবার (১৮ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। প্রখ্যাত চিত্রগ্রাহক ও নির্মাতা রঞ্জন পালিত সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বাউল সাধক। বিশেষ করে গত দুই মাস ধরে যক্ষ্মায় আক্রান্ত ছিলেন তিনি। পাশাপাশি ক্রনিক অ্যাজমা ও ডায়াবেটিসজনিত সমস্যাও ছিল তাঁর দীর্ঘদিনের সঙ্গী। গ্রামবাংলার এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া কানাই দাস বাউল ছোটবেলা থেকেই দৃষ্টিহীন ছিলেন। তবে শারীরিকRead More


হবিগঞ্জে যৌথ অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে র‌্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার আলীগঞ্জ বাজার এবং নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় খাদ্যপণ্যে নিষিদ্ধ উপাদান মিশ্রণের প্রমাণ পাওয়া গেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় দুইRead More


দেশের ৫ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে এবং এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। শুধু সুনামগঞ্জেই ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে, শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের চার উপজেলায় ৫ জন, রংপুরের মিঠাপুকুরে ২ জন, নেত্রকোণার আটপাড়ায় ১ জন, ময়মনসিংহে ২ জন এবং হবিগঞ্জে ১ জন নিহত হন। সুনামগঞ্জের জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও দিরাইয়ে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু হয়েছে এবং ৭ জন আহত হয়েছেন। জামালগঞ্জ উপজেলা: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালগঞ্জ সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের কাছে পাগনার হাওরে বোরো ধান কাটতে গিয়েছিলেনRead More


গ্রীষ্মের লোডশেডিং ও জনজীবন বিপন্ন

মুহাম্মদ মনজুর হোসেন খান: ভয়াবহ লোডশেডিং চলছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জনজীবনে দেখা দিয়েছে বিপর্যয়। আকস্মিক অস্বাভাবিক লোডশেডিং হওয়ায় গরমের মধ্যে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। অনেক স্থানে দিনে রাতে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশিডিংয়ের খবর পাওয়া গেছে। লোডশেডিংয়ের কারণে বয়স্ক, শিশু ও অসুস্থ মানুষ সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। দিনে তাপমাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি রাতে লোডশেডিং বাড়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সূত্র বলছে, জ্বালানি সংকটে অনেক বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না। জ্বালানি আমদানিতে জটিলতা, বৈদেশিক মুদ্রার সংকট এবং বিদ্যুৎকেন্দ্রগুলোর বকেয়া বিল সমস্যারRead More


কমলগঞ্জে প্রাথমিক শিক্ষার বেহাল দশা, বৃত্তি পরীক্ষায় অনিয়ম-অব্যবস্থাপনা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষার বেহাল দশা ধারণ করেছে। বিদ্যালয় সমুহে শিক্ষা কর্মকর্তার নিয়মিত মনিটরিং না থাকা, শিক্ষকদের সুযোগ সুবিধার বিষয়ে শিক্ষা কর্মকর্তার অনীহা, বৃত্তি পরীক্ষা কেন্দ্রে একই বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকের দায়িত্ব পালন করাসহ উপজেলা শিক্ষা অফিসারের নানা অব্যবস্থাপনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনুসন্ধানে জানা যায়, কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে সুনামগঞ্জ জেলার সদর উপজেলায় ২০২২ সনে কর্মস্থলে থাকাকালীন তার বিরুদ্ধে বদলি ও স্বেচ্ছাচারিতাসহ নানা অনিয়মের অভিযোগ উঠে। এই অনিয়মের অভিযোগে তাকে জেলা শিক্ষা অফিস থেকে শোকজ করাRead More


লায়ন্স শিশু হাসপাতালের বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত

বৈশাখী নিউজ ডেস্ক: লায়ন্স শিশু হাসপাতালের ২০২৪-২৫ সনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে লায়ন জহির বক্ত কনফারেন্স হলে আয়োজিত সাধারণ সভায় লায়ন শিশু হাসপাতালের চেয়ারম্যান লায়ন ডা. সৈয়দ মোহাম্মদ খসরু এর সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন মোহাম্মদ মুহিতুর রহমান এমজেএফ’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স শিশু হাসপাতালের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিশু রোগী বিশেষজ্ঞ লায়ন অধ্যাপক ডা. এম এ মতিন। সাধারন সভায় বক্তারা বলেন, লায়ন্স শিশু হাসপাতালের লক্ষ শিশুদের মুখে হাসি ফোঁটানো, বর্তমান যান্ত্রিক পৃথিবীতে যখন স্বার্থপরতার ভিড়ে মানবিকতা বারবার হোঁচট খাচ্ছে, তখন আশার আলো হয়েRead More


জৈন্তাপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৫টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জৈন্তাপুর সদরের পশ্চিম গৌরীশংকর এলাকা থেকে শাকিল মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর (তালা ফ্যাক্টরি) এলাকার আবুল হোসেনের ছেলে এবং বর্তমানে জৈন্তাপুরের আসামপাড়া আশ্রয়ন প্রকল্পে বসবাস করছিলেন। এ সময় তার দেহ তল্লাশি করে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যারRead More


রোববার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় রোববার (১৯ এপ্রিল) সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণ কাজের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত পাঠানটুলা ১১ কেভি ফিডারের আওতাধীন পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মাদিনা মার্কেটসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া ১১ কেভিRead More


সিলেটে ছিনতাইবিরোধী অভিযানে ৮৩৮ জনকে গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে ছিনতাই ও অপরাধ দমনে ব্যাপক অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে পুলিশ। মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সার্বিক নির্দেশনা ও তদারকিতে গত ১ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত পরিচালিত পৃথক অভিযানে মোট ৮৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৫৪ জন চিহ্নিত ছিনতাইকারী রয়েছে, যা নগরীতে ছিনতাই দমনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও সেবী, চোর, ডাকাত এবং চোরাচালানকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হয়। মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১,০১৪ পিস ইয়াবা, ৭১০Read More


সিলেটে ৫৭ লাখ টাকার ভারতীয় পশু ও চোরাচালানি পণ্য জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৭ লাখ টাকা মূল্যের ভারতীয় গরু, মহিষ, জিরা, কসমেটিকসসহ নানা ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ এপ্রিল) রাতভর গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বিজিবির সিলেট ব্যাটালিয়নের আওতাধীন বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, নোয়াকোট, কালাসাদেক, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, শ্রীপুর ও মিনাটিলা বিওপি’র সদস্যরা যৌথভাবে অভিযানে অংশ নেন। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ওRead More