Main Menu

জৈন্তাপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ১

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৫টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জৈন্তাপুর সদরের পশ্চিম গৌরীশংকর এলাকা থেকে শাকিল মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর (তালা ফ্যাক্টরি) এলাকার আবুল হোসেনের ছেলে এবং বর্তমানে জৈন্তাপুরের আসামপাড়া আশ্রয়ন প্রকল্পে বসবাস করছিলেন।

Manual7 Ad Code

এ সময় তার দেহ তল্লাশি করে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪০ হাজার ৮০০ টাকা। শাকিল এলাকায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। এর আগেও একাধিকবার তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন।

Manual7 Ad Code

একই দিন দুপুর ১২টা ৫ মিনিটে আলুবাগান (দাউদাটিলা) এলাকায় একটি পরিত্যক্ত ক্রাশার মিলে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনিত্য নম (৩৪) নামের এক ব্যক্তি পালিয়ে যান। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া দুটি ব্যাগ তল্লাশি করে ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ১১ বোতল রয়্যাল গ্রিন ডিলাক্স ব্লেন্ডেড হুইস্কি এবং ১২ বোতল এসি ব্ল্যাক পিওর গ্রেইন ডিলাক্স হুইস্কি। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৩৪ হাজার ৫০০ টাকা।

Manual5 Ad Code

এছাড়া একই দিন রাত ১০টা ৩৫ মিনিটে বাংলা বাজার কেন্দ্রীয় নতুন ব্রিজ এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুই ব্যক্তি দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা তল্লাশি করে ১২০ বোতল ফেন্সিডিলজাতীয় সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

Manual7 Ad Code

এ তথ্যটি নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এসব ঘটনায় পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আটক শাকিল মিয়াকে শনিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code