সিলেটে ছিনতাইবিরোধী অভিযানে ৮৩৮ জনকে গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে ছিনতাই ও অপরাধ দমনে ব্যাপক অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে পুলিশ। মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সার্বিক নির্দেশনা ও তদারকিতে গত ১ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত পরিচালিত পৃথক অভিযানে মোট ৮৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ৫৪ জন চিহ্নিত ছিনতাইকারী রয়েছে, যা নগরীতে ছিনতাই দমনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও সেবী, চোর, ডাকাত এবং চোরাচালানকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হয়।
মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১,০১৪ পিস ইয়াবা, ৭১০ বোতল বিদেশি মদ, ৮৫ লিটার চোলাই মদ এবং ১ কেজি ৭৮০ গ্রাম গাঁজা। এ সংক্রান্ত অভিযানে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
একই সময়ে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ২৭ জন চোর ও ডাকাতকে আটক করা হয়। পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৫০ কেজি জিরা, ২,৪৮০ কেজি ফুসকা, ২,৫২০ পিস চকলেট, ১৪টি মহিষ, ১০,৪৪০ পিস চশমা, ২,১৪,০৫০ টাকার কসমেটিকস, ২৭টি শাড়ি এবং ৭৫ বস্তা চা পাতা।
এদিকে ট্রাফিক বিভাগও অভিযান চালিয়ে ১,৬৫৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৬৪৩টি মামলায় জরিমানা করা হয়েছে এবং ১,০১১টি যানবাহন আটক করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Related News
সিলেটে দুই বেকারিতে জরিমানা, একটি সিলগালা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানা খাসদবির ও বাদামবাগিচা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশেRead More
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদেরRead More



Comments are Closed