Main Menu

হবিগঞ্জে যৌথ অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Manual7 Ad Code

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে র‌্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

Manual8 Ad Code

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার আলীগঞ্জ বাজার এবং নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় খাদ্যপণ্যে নিষিদ্ধ উপাদান মিশ্রণের প্রমাণ পাওয়া গেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

Manual2 Ad Code

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো-১। শাপলা আইসক্রিম ফ্যাক্টরির মালিক মো. আব্দুল মালেক (বানিয়াচং, হবিগঞ্জ) – ৭,০০০ টাকা, ২। দুই ভাই রেস্টুরেন্টের মালিক মো. আমির উদ্দিন (নবীগঞ্জ, হবিগঞ্জ) – ১৫,০০০ টাকা। অভিযানে মোট ২২,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান,,জনস্বাস্থ্য রক্ষায় এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code