Main Menu

সিলেটে ৫৭ লাখ টাকার ভারতীয় পশু ও চোরাচালানি পণ্য জব্দ

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৭ লাখ টাকা মূল্যের ভারতীয় গরু, মহিষ, জিরা, কসমেটিকসসহ নানা ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতভর গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বিজিবির সিলেট ব্যাটালিয়নের আওতাধীন বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, নোয়াকোট, কালাসাদেক, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, শ্রীপুর ও মিনাটিলা বিওপি’র সদস্যরা যৌথভাবে অভিযানে অংশ নেন।

Manual2 Ad Code

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত পণ্যের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code