Main Menu

লায়ন্স শিশু হাসপাতালের বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: লায়ন্স শিশু হাসপাতালের ২০২৪-২৫ সনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে লায়ন জহির বক্ত কনফারেন্স হলে আয়োজিত সাধারণ সভায় লায়ন শিশু হাসপাতালের চেয়ারম্যান লায়ন ডা. সৈয়দ মোহাম্মদ খসরু এর সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন মোহাম্মদ মুহিতুর রহমান এমজেএফ’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স শিশু হাসপাতালের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিশু রোগী বিশেষজ্ঞ লায়ন অধ্যাপক ডা. এম এ মতিন।

Manual2 Ad Code

সাধারন সভায় বক্তারা বলেন, লায়ন্স শিশু হাসপাতালের লক্ষ শিশুদের মুখে হাসি ফোঁটানো, বর্তমান যান্ত্রিক পৃথিবীতে যখন স্বার্থপরতার ভিড়ে মানবিকতা বারবার হোঁচট খাচ্ছে, তখন আশার আলো হয়ে দাঁড়িয়ে আছে লায়ন্স শিশু হাসপাতাল। ‘মানবতা যেন হারিয়ে না যায়’ এই মূলমন্ত্রকে সামনে রেখে হাসপাতালটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে সুবিধাবঞ্চিত ও অসুস্থ শিশুদের মুখে হাসি ফোটাতে। একটি সুস্থ শিশু মানেই একটি সুন্দর আগামীর সম্ভাবনা। কিন্তু অর্থাভাব বা সঠিক চিকিৎসার অভাবে অনেক শিশুর শৈশব থমকে যায়। বক্তারা আরও বলেন, লায়ন্স শিশু হাসপাতাল সেই সব শিশুদের জন্য এক নির্ভরতার প্রতীক। এখানে চিকিৎসার চেয়েও বড় হয়ে ওঠে মমতা আর মানবিকতা। লায়ন্স শিশু হাসপাতাল বিশ্বাস করে, সমাজের সামর্থ্যবান মানুষেরা এগিয়ে এলে কোনো শিশুই বিনা চিকিৎসায় ধুঁকবে না। মানুষের জন্য মানুষের যে দায়বদ্ধতা, তা পূরণে এই প্রতিষ্ঠানটি একটি সেতুবন্ধন হিসেবে কাজ করছে। লায়ন্স শিশু হাসপাতালের এই মহৎ উদ্যোগ প্রমাণ করে যে, সহমর্মিতা আর ভালোবাসা থাকলে আজও পৃথিবীতে সুন্দর কিছু সম্ভব। শিশুদের শৈশব রক্ষা করতে এবং তাদের স্বপ্নগুলোকে ডানা মেলতে সাহায্য করতে লায়ন্স শিশু হাসপাতাল অঙ্গীকারবদ্ধ।

Manual5 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এম সি কলেজের উপাধ্যক্ষ ও সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জি, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, লায়ন জুবায়ের আহমদ চৌধুরী এমজেএফ, লায়ন্স শিশু হাসপাতালের কোষাধ্যক্ষ লায়ন হুমায়ুন কবীর, সিলেট লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন খায়রুন্নেছা শেলী। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স শিশু হাসপাতালের সাবেক সেক্রেটারী লায়ন ডা. সোলাইমান আহমদ। বিগত সাধারণ সভার কার্যবিবরণী পেশ করেন লায়ন্স শিশু হাসপাতালের ভাইস চেয়ারম্যান লায়ন মো: মাহবুবুল হক। এছাড়াও আরও বক্তব্য রাখেন লায়ন নুর আহমদ, সাংবাদিক আবু তালেব মুরাদ, লায়ন আব্দুল্লাহ আল মামুন শামন, লায়ন ডা. এম এ গফ্ফার, লায়ন্স শিশু হাসপাতালে কনসালটেন্ট ডা. নিশাত বর্মন, লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন কাজী আব্দুল মুকিত প্রমুখ।

Manual7 Ad Code

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জালালাবাদ গ্যাস মসজিদের পেশ ইমাম ও খতীব হাফিজ মাওলানা আকমল হোসাইন। -বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code