Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

বৈশাখী নিউজ ডেস্ক: মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‌‘পাবলিক’ (উন্মুক্ত) রাখতে হবে। শুক্রবার (৫ জুন) এক বার্তায় এ নির্দেশনা দি‌য়ে‌ছে ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস। নির্দেশনায় বলা হ‌য়, গত ৩০ মার্চ থেকে এ-৩, সি-৩ (গৃহকর্মী হলে), জি-৫, এইচ-৩ এবং তাদের নির্ভরশীল এইচ-৪, কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১, আর-২, এস, টি এবং ইউ ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা ও পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সহজ করতেRead More


কোম্পানীগঞ্জে ইয়াবার চালানসহ দুই মাদক কারবারি আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বিজয় পারুয়া এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৫ জুন) বিকেলে সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে বিজয় পারুয়া (মাঝেরগাঁও) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি। অভিযানে আটক হন একই গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের দুই ছেলে জায়েদ আহমদ (২৮) ও জাবের আহমেদ (২৭)। অভিযানকালে তাদের কাছ থেকে ৬০০Read More


উৎমাছড়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের উৎমাছড়া সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে জোরপূর্বক লোক ঢুকিয়ে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত পদক্ষেপ নিয়ে সেই চেষ্টা প্রতিহত করেছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সম্ভাব্য পুশইন ঠেকাতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন ও দুই দেশের মধ্যে বিদ্যমান সমঝোতার পরিপন্থী কোনো ধরনের পুশইন প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশRead More


আল-আকসা মসজিদে জুমার নামাজে মুসল্লিদের ঢল

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলের কঠোর নিরাপত্তা বিধিনিষেধ উপেক্ষা করে জুমার নামাজ আদায় করেছেন প্রায় ৬৫ হাজার মুসল্লি। শুক্রবার (৫ জুন) এ তথ্য জানিয়েছে ইসলামিক ওয়াকফ বিভাগ। ওয়াকফ বিভাগের তথ্য অনুযায়ী, শুক্রবার(৫জুন) ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি আল-আকসা মসজিদের উদ্দেশে যাত্রা শুরু করেন। ইসরায়েলি বাহিনীর আরোপিত কড়া নিরাপত্তা ব্যারিকেড ও চলাচল-সংক্রান্ত বিধিনিষেধ অতিক্রম করে তারা মসজিদ প্রাঙ্গণে সমবেত হন। মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে আল-আকসার বিস্তৃত চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে সেখানে শান্তিপূর্ণভাবে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনি সূত্রগুলোর দাবি, গত কয়েক বছর ধরে অধিকৃত পশ্চিমRead More


হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে এই রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১০ জনে। এদের মধ্যে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া অন্তত ৯১টি শিশু প্রাণ হারিয়েছে। এর পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫১৯ শিশু। অধিদপ্তরের প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (৫ জুন) সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ১ হাজার ১৬৮ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে ২৪৩ জনেরRead More


হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী বাবা-ছেলের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী বাবা ও তাঁর ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. আইনুদ্দীন (৫০) এবং তাঁর ছেলে রাশেদ মিয়া (২২)। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি ডোবা থেকে পানি সেচের জন্য বৈদ্যুতিক পাম্প চালানোর কাজ করছিলেন আইনুদ্দীন। এ সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তার ডোবার পানিতে পড়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে উদ্ধার করতে এগিয়ে আসেন ছেলে রাশেদ মিয়া। কিন্তু তিনিও বিদ্যুতেরRead More


ফেঞ্চুগঞ্জ সারকারখানায় আনসার সদস্যের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরিতে (এসএফসিএল) এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) রাতে শান্ত রঞ্জন দাস (৪০) নামে ওই নিরাপত্তাকর্মীর মরদেহ ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শান্ত রঞ্জন দাস শাহজালাল সারকারখানায় আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, ঘটনাটি তদন্ত করছে পুলিশ। মৃত্যুর কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি আরও জানান, তদন্তRead More


দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার, হাসপাতালে ভর্তি চালক-সহকারী

বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মায় পড়ে গেছে। বাসটি টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ হামজা। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ফেরিঘাটের ৭ নম্বর পন্টুনে ঘটেছে এই ঘটনা। তবে বাসে কোনো যাত্রী ছিল না। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুধু চালক ও সহকারী ছিলেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুনRead More


হবিগঞ্জে স্ত্রীর মুখে এসিড নিক্ষেপ, স্বামীকে খুঁজছে পুলিশ

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে রুবিনা আক্তার (২৫) নামে এক নারী শ্রমিকের মুখে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে তার সাবেক স্বামী উজ্জল মিয়ার বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) রাতে সদর উপজেলার আনন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনন্দপুর গ্রামের উজ্জল মিয়ার সঙ্গে প্রায় দুই বছর আগে রুবিনার বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে ছয় মাস আগে উজ্জলকে তালাকRead More


ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ-সিএনজি সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যান ও সিএনজি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২জন। শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকার এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশাচালক মাহবুব (৪৫), অটোরিকশা যাত্রী জোসনা বেগম (৪০) ও তার ছেলে আশরাফুল (৫)। আহতরা হলেন জোসনার স্বামী কাউসার (৫০) ও তার মেয়ে আদিবা (৪)। তাদের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কসবা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে স্ত্রী-সন্তানদের নিয়ে সরাইল-বিশ্বরোড যাচ্ছিলেন কাউসার। পথিমধ্যে বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মাছভর্তিRead More