Main Menu

ফেঞ্চুগঞ্জ সারকারখানায় আনসার সদস্যের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরিতে (এসএফসিএল) এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে শান্ত রঞ্জন দাস (৪০) নামে ওই নিরাপত্তাকর্মীর মরদেহ ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শান্ত রঞ্জন দাস শাহজালাল সারকারখানায় আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, ঘটনাটি তদন্ত করছে পুলিশ। মৃত্যুর কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তিনি আরও জানান, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed