বৈশাখী নিউজ ২৪
ঐতিহাসিক ৬ দফা দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ জুন। ঐতিহাসিক ৬দফা দিবস। বাঙালি জাতির মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। ১৯৬৬ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবিতে ঘোষিত ৬ দফা আন্দোলনের সমর্থনে সর্বাত্মক হরতাল পালিত হয়। হরতাল চলাকালে নিরস্ত্র জনতার ওপর পুলিশ ও তৎকালীন ইপিআর গুলিবর্ষণ করে। এতে ঢাকা এবং নারায়ণগঞ্জে মনু মিয়া, সফিক ও শামসুল হকসহ ১১ জন শহীদ হন। তাদের আত্মত্যাগ বাঙালির অধিকার আদায়ের সংগ্রামকে আরও বেগবান করে। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগেরRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে এক হাজার ২৮৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই চারজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হামের উপসর্গে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গেRead More
লালমনিরহাটে ধরলা নদীতে গোসলে নেমে দুই ভাই নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৭ জুন) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার মোগলহাট ট্যাম্পু স্টান্ড এলাকার হেলাল হোসেনের ছেলে নবম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন ও অষ্টম শ্রেণির ছাত্র সাওন হোসেন। তারা দুজনে স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয়রা জানান, বন্ধু মেহেদিসহ ধরলা নদীতে গোসলে নামেন দুই ভাই সাব্বির ও সাওন। এ সময় হঠাৎ গভীরে ডুবে নিখোঁজRead More
জালালপুরে সিলেটি পাঠাগার-এর শুভ উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরে শিক্ষা, সংস্কৃতি ও মুক্তপাঠ চর্চাকে উৎসাহিত করতে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ জুন) বিকেল ৪টায় জালালপুরে সিলেটি পাঠাগার পরিচালনা পর্ষদের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আখলাকুল আম্বিয়া বাতিন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসান বক্ত চৌধুরী কাওছার। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সরওয়ার ফারুকী কবি, সভাপতি কানাইঘাট সাহিত্য সংসদ, বিশিষ্ট সাংবাদিক আফতাব চৌধুরী, কমল সাহিত্য পরিষদ সিলেট এর সভাপতি সাজন আহমদ সাজু, কবি সৈয়দ আলী রেজা সাচ্চু, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলামRead More
সিলেটে ৪ ঘণ্টার চিরুনি অভিযানে গ্রেফতার ১৩৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর এলাকায় মাত্র চার ঘণ্টার বিশেষ চিরুনি অভিযানে ১৩৯ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসএমপির তথ্য অনুযায়ী, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মঞ্জুরুল আলমRead More
বিশ্বনাথে কুরআনের হাফেজা তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে শিমা বেগম (২৪) নামের কুরআনের হাফেজা এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৭ জুন) সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। শিমা উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামের ময়না মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে পরিবারের সবাই খাবার শেষে নিজ নিজ কক্ষে গিয়ে শুয়ে পড়েন। মধ্যরাত থেকে শুরু হয় তুমুল বৃষ্টি। বৃষ্টি শুরু হওয়ার পর কোনো এক সময় পরিবারের সবার অগোচরে কুরআনের হাফেজা শিমা গলায় ওড়না পেঁচিয়ে নিজ বসতঘরের বারান্দার লিন্টারের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। রোববার সকালে পরিবারের লোকজন তারRead More
অনির্দিষ্টকালের ধর্মঘটে সিলেট ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা
বৈশাখী নিউজ ডেস্ক: এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাতিল, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের বেতন বৃদ্ধি এবং ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। তবে আইসিইউ ও সিসিইউসহ জরুরী সেবা সমূহ এই কর্মবিরতির আওতামুক্ত রয়েছে। রোববার (৭ জুন) সকাল ১১টা থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা। বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। আন্দোলনরত চিকিৎসকদের প্রধান দাবি হলো, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক গত ১৯ মেRead More
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাবার পোলট্রি খামারে ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইবা আক্তার (৭) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) সকালে উপজেলার দিয়াগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাইবা আক্তার ওই গ্রামের রুবেল মিয়ার মেয়ে। সে স্থানীয় এ জে ডি টি মডেল একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে বাবার পোলট্রি খামারে যায় তাইবা। এ সময় অসাবধানতাবশত খামারে ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়েRead More
দক্ষিণ সুরমার চন্ডিপুলে রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর নামকরণের সাইনবোর্ড স্থাপন
সালেহ আহমদ (স’লিপক): সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার চন্ডিপুল গোল চত্বরকে “রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর” নামকরণ সম্বলিত একটি সাইনবোর্ড স্থাপন করেছে দক্ষিণ সুরমা রিয়ার এডমিরাল এম এ খাঁন চত্বর বাস্তবায়ন কমিটি। শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলার চন্ডিপুল গোল চত্বরে সাইনবোর্ডটি স্থাপন করেন রিয়ার এডমিরাল এম এ খাঁন চত্বর বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ। এসময় রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন চত্বর বাস্তবায়ন কমিটির আহবায়ক বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ, সদস্য সচিব আবু জাহিদ খান, যুগ্ম আহবায়ক সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, আতাউর রহমান কাচা মিয়া, মহানগর বিএনপি নেতা আবুলRead More
গোলাপগঞ্জে পৃথক ঘটনায় দুইজনের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাদির আহমদ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) বিকালে উপজেলার ভাদেশ্বরের কানিশাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাদির আহমদ উপজেলার শরীফ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোকামবাড়ির মৃত পুতুল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কানিশাইল এলাকায় একটি সিএনজি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়লে কাদির আহমদ গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, একইদিন দুপুরে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রাম থেকে আমান উদ্দিন সেলিম (৪৪) নামে একRead More


