সিলেটে ৪ ঘণ্টার চিরুনি অভিযানে গ্রেফতার ১৩৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর এলাকায় মাত্র চার ঘণ্টার বিশেষ চিরুনি অভিযানে ১৩৯ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসএমপির তথ্য অনুযায়ী, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মঞ্জুরুল আলম জানান, অভিযানে কোতোয়ালি থানা এলাকা থেকে ৩০ জন, জালালাবাদ থেকে ২৫ জন, এয়ারপোর্ট থেকে ২০ জন, দক্ষিণ সুরমা থেকে ২৭ জন, মোগলাবাজার থেকে ৬ জন এবং শাহপরান (রহ.) থানা এলাকা থেকে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাইকারী দমন, কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Related News
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সাবেকRead More
সিলেট কালেক্টরেট মার্কেটের দুই দোকান নিয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদRead More



Comments are Closed