Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

র‌্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা শাবিপ্রবি উপাচার্যের

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেছেন, ক্যাম্পাসে র‍্যাগিংয়ের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘জিরো টলারেন্স’ বা কঠোর অবস্থানে থাকবে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ থেকে তোমরা শাবিপ্রবি পরিবারের অংশ। তোমাদের একাডেমিক কার্যক্রম যথাসময়ে শেষ করার ব্যাপারে প্রশাসন বদ্ধপরিকর।’ উপাচার্য বলেন, ‘সিনিয়র কারও দ্বারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে তোমরা সাথে সাথে প্রক্টরসহ প্রশাসন সংশ্লিষ্টদের জানাবে। এমনকি যেকোনো প্রয়োজনে তোমরা সরাসরি আমাকেও ফোন করতে পারো। আমরা তোমাদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।’ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষেরRead More


শাহজালাল (রহ.) মাজারের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের আয়ব্যয়ের স্বচ্ছতা আনা ও পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এবার মাজারে ট্যুরিস্ট পুলিশ নিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকেই মাজারের প্রধান ফটকে ট্যুরিস্ট পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। তারা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন বলে জানা গেছে। বৃহস্পতিবারই হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের ৩টি ডেগে সিলগালা করেছে প্রশাসন। একইসাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাজারে দানবাক্স বসানো হয়েছে। মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ডেগ সিলাগালা করে প্রশাসনের পক্ষ থেকে নিজস্ব দানবাক্স স্থাপন করা হয়েছে। এছাড়া এসব দান বাক্সেরRead More


বড়লেখা সীমান্তে ভারতীয় নাগরিক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশের ভেতর থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৭ জুন) রাতে তাকে আটক করা হয়। আটককৃত মো. আলী হুসেন (৩২) ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার দক্ষিণ কেফটি গ্রামের সাব উদ্দিনের ছেলে। তল্লাশি চালিয়ে বিজিবি তার নিকট থেকে ভারতীয় নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র, ভারতীয় ট্যাক্স পেমেন্ট কার্ড ও আধার কার্ড উদ্ধার করেছে। বিজিবি সূত্র জানিয়েছে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) বড়লেখা উপজেলার বিওসিটিলা বিওপির আওতাধীন এলাকায় ভারতীয় নাগরিকের অবৈধ অনুপ্রবেশের সংবাদের ভিত্তিতে বিজিবি একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্তRead More


বিদ্যুতের দাম বৃদ্ধি, রিচার্জ ভোগান্তি ও লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

বৈশাখী নিউজ ডেস্ক: বর্ধিত বিদ্যুতের মূল্য প্রত্যাহার, মফস্বল জেলা ও গ্রাম-গঞ্জে অসহনীয় বিদ্যুতের লোডশেডিং ও বিদ্যুতের প্রিপেইড মিটারের রিচার্জ ভোগান্তির বিষয়ে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির এক জরুরী মতবিনিময় সভা গত ১৭ জুন বুধবার সন্ধ্যা ৭ টায় বন্দরবাজার কুদরত উল্লাহ মসজিদ মার্কেটস্থ তৃতীয় তলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদালের সভাপতিত্বে ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় নেতা আল আলহাজ্ব মাওলানা এমরান আলম, মোহাম্মদRead More


সিকৃবিতে শিক্ষার্থীদের জন্য সাইকেলের গ্যারেজ উদ্বোধন

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শহীদ জিয়া হলে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মত সাইকেলের গ্যারেজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এ গ্যারেজ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন, শহীদ জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ মিয়া, বিভিন্ন অনুষদের ডিন,Read More


ফেঞ্চুগঞ্জের হাওরে বজ্রপাতে দুই জেলের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরও একজন জেলে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার বাঘমারা পূর্ব কাটুটিলা এলাকার হাওরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে একটি নৌকায় করে তিন জেলে জুড়ি নদীসংলগ্ন হাওরে মাছ ধরতে যান। দুপুর ১২টার দিকে এলাকায় হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা দুই জেলে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাদের সঙ্গে থাকা অপর একজন হাওরের পানিতে পড়ে নিখোঁজ হন। নিহতরা হলেন, মৌলভীবাজারের জেলার রাজনগর উপজেলার কালারবাজার এলাকার কামালপুরRead More


সুনামগঞ্জে হাতে হারিকেন নিয়ে মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে হাতে হারিকেন নিয়ে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সুনামগঞ্জবাসীর ব্যানারে শহরের আবাসিক বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগের নির্বাহী প্রকৌশলীর অফিসের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন- শহরের বিদ্যুৎ গ্রাহক তেঘরিয়ার বাসিন্দা মো. আম্মার আহমদ, আরপিননগরের গ্রাহক রেদুয়ানুল হক নিহান, মো. সোহাগ, মো. নাদিম আহমদ, সজীব আহমদ প্রমুখ। মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা অভিযোগ করেন, কয়েক সপ্তাহ ধরে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় দিনের পর দিন অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ, দীর্ঘ সময়ের লোডশেডিং এবং আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটে জনজীবনRead More


শাহজালাল মাজারে প্রশাসনের দানবাক্স, নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে জেলা প্রশাসনের পক্ষ থেকে দানবাক্স স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে মাজার প্রাঙ্গণে একটি প্রধান দানবাক্সসহ বিভিন্ন স্থানে আরও কয়েকটি ছোট বাক্স বসানো হয়। বাক্সগুলোর নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। গত শুক্রবার (১২ জুন) সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলম শাহজালাল ও শাহপরান মাজার সরেজমিন পরিদর্শন করেন। সেসময় মাজারের দানবাক্সে তালা লাগানোর নির্দেশ দেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার প্রশাসনের নিজস্ব তত্ত্বাবধানে নতুন দানবাক্স স্থাপন করা হলো। দীর্ঘদিন ধরেই সিলেটের এই দুই ঐতিহাসিক মাজারের আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্নRead More


এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত 

বৈশাখী নিউজ ডেস্ক: এবার সারা দেশে সম্পূর্ণ অভিন্ন প্রশ্নে এইচএসসি ও সমমানের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান। শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে থাকা এইচএসসি পরীক্ষার্থীদের এবার একই প্রশ্নপত্রে পরীক্ষায় বসতে হবে। এর আগে বিভিন্ন বোর্ডের অধীনে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার রেওয়াজ থাকলেও, শিক্ষার গুণগত মান ও মূল্যায়ন প্রক্রিয়াকে আরও সমতায় আনতেই এই অভিন্ন প্রশ্নপত্রের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বোর্ড পরীক্ষারRead More


হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ৯ জন। এর ফলে গত ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার ৮০৪ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামরোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১৩৯ জন।Read More