Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার নকলমুক্ত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। রবিবার (২৮ জুন) সিলেট নগরীর জালালাবাদ গ্যাস ভবন অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়Read More


কাতারে দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর লাশ আসছে মঙ্গলবার

বৈশাখী নিউজ ডেস্ক: কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের ৫ রেমিট্যান্স যোদ্ধার মরদেহ ৩০ জুন (মঙ্গলবার) দেশে আনা হচ্ছে। ওইদিন সকাল ৭টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে মরদেহগুলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। জানা গেছে, মরদেহের সঙ্গে আসছেন কাতার খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুল হাসিব চৌধুরী। মঙ্গলবার বিমানবন্দরে নিহতদের লাশ গ্রহণের জন্য উপস্থিত থাকবেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। তিনি বিমানবন্দরে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাদের সান্ত্বনা দেবেন। এর আগে গত ২০ জুন কর্মস্থলে যাওয়ার পথে কাতারের শাহানিয়াRead More


ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার লা গুয়াইরা রাজ্যের কারাবালেদায় ধসে পড়া ভবনে ক্ষতিগ্রস্তদের সন্ধান করছেন উদ্ধারকারীরা। ছবি: এএফপি ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার তিন দিন পার হলেও এখনো ধ্বংসস্তূপে আটকা পড়া বাসিন্দাদের উদ্ধারে ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে। ভয়াবহ এই দুর্যোগে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৩০ জনে পৌঁছেছে। এ ছাড়া ৫১ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। শনিবার (২৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এর আগে গত বুধবার (২৪ জুন) দেশটির উপকূলীয় লা গুয়াইরা অঞ্চলে রিখটার স্কেলে ৭Read More


সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

বৈশাখী নিউজ ডেস্ক: আজ সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। রোববার (২৮ জুন) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একযোগে পরিচালিত এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইউনিসেফের যৌথ সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এইRead More


জকিগঞ্জ সীমান্তে ওয়ান শুটার গান, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার সোনাসার এলাকায় যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর ও ১১টি বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। শনিবার (২৭ জুন) রাত প্রায় ১০টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীন বিয়াবাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকায় এ অভিযান চালানো হয়। পরে রাত ১২টা ৪৭ মিনিটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানান বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার। বিজ্ঞপ্তিতে জানানো হয়,Read More


মৌলভীবাজারে ছেলের কুড়ালের আঘাতে বাবার মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে জায়গা-জমিসংক্রান্ত বিরোধের জেরে ছেলের কুড়ালের আঘাতে সুলতান আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের মন্ত্রীগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুলতান আলী ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত তার ছেলের নাম ফয়াজ আলী (৪২)। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাবা-ছেলের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার দুপুরে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ফয়াজ আলী ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে তার বাবা সুলতান আলীর ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে জুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহRead More


ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় স্মরণকালের ভয়াবহতম ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার শক্তিশালী আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ এশিয়া অঞ্চলে। আফগানিস্তানে উৎপন্ন এই ভূমিকম্পে একসঙ্গে কেঁপে উঠেছে বাংলাদেশের প্রতিবেশী ভারত এবং পাকিস্তানও। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার কিছু পরে আঘাত হানা ভূকম্পনটির মাত্রা ছিল ৬.২। খবর এনডিটিভির। ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৭ জুন) সন্ধ্যায় হওয়া এই ভূমিকম্পের প্রভাব দিল্লি, জম্মু ও কাশ্মীরসহ ভারতের উত্তরাঞ্চল, পাকিস্তানের বিভিন্ন প্রদেশ এবং আফগানিস্তানের একাধিক এলাকায় অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.২ এবং এর উৎপত্তিস্থল ছিলRead More


মুজিবুর রহমান ফরিদ স্মরণে সিলেটে বাসদের শোকসভা

বৈশাখী নিউজ ডেস্ক: বাসদ হবিগঞ্জ জেলা কমিটির সদস্য, সাবেক সমন্বয়ক এবং চুনারুঘাট উপজেলা কমিটির সদস্য সচিব প্রয়াত কমরেড মুজিবুর রহমান ফরিদ স্মরণে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শোকসভা ২৭জুন শনিবার বিকাল সাড়ে ৫টায় ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডঃ আবুল কাশেম, বাসদ সিলেট জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট জেলা আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমন,চারণ সাংস্কৃতিক কেন্দ্রেরRead More


ফেনীতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর ফুলগাজী উপজেলায় মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ কাওছার (২৭), ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের কাজী হায়াতের স্ত্রী ওয়াহিদা আক্তার জুঁই (২০) এবং তার মা জাকিয়া আক্তার। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পরশুরাম থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকেRead More


সিলেটে অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

স্পোর্টস ডেস্ক: “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ জুন) বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স সুইমিং পুল, সিলেট ভ্যেনু’তে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে সাফল্যজনকভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। জেলা ক্রীড়া অফিসার, সিলেট ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: নূর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ডিএফএ’র সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও প্রশিক্ষক টিটুRead More