বৈশাখী নিউজ ২৪
৮ বছর পর ‘বকেয়া বিল’ দেখিয়ে প্রিপেইড মিটার লক, গ্রাহকের ক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিদ্যুৎ বিভাগের সুরমা গেইট বাইপাস কার্যালয়ের বিরুদ্ধে একটি প্রিপেইড মিটার হঠাৎ লক করে গ্রাহককে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গ্রাহকের দাবি, কোনো পূর্ব নোটিশ ছাড়াই প্রায় ৪–৫ দিন আগে তার ডিজিটাল প্রিপেইড মিটার লক করে দেওয়া হয়। ফলে তিনি মিটারে টাকা রিচার্জ করতে না পেরে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন। অসুস্থ থাকায় এক আত্মীয়কে অফিসে পাঠালে সেখানে তাকে ২০১৮ সালের ৩ হাজার ৫৫৬ টাকা বকেয়া বিদ্যুৎ বিলের একটি কপি দেওয়া হয়। তবে গ্রাহকের প্রশ্ন, যদি সত্যিই ২০১৮ সালের কোনো বকেয়া থেকে থাকে, তাহলে গত প্রায় আট বছরে কেন তাকেRead More
সিলেটে ৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯ হাজার ৪০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬ টাকাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) রাত ৮টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯,৪০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬ টাকা উদ্ধার করা হয়। এ সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. সেলিম আহমদ (৪৫)-কে আটক করা হয়। তিনি জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকারRead More
আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠান ও দাফনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরান। এছাড়া ইরাকেও একটি শোকানুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। ইরানের কর্মকর্তারা আশা করছেন, শোকানুষ্ঠান ও দাফনে অংশ নিতে প্রায় দুই কোটি মানুষের সমাগম হতে পারে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে রোববার (২৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। তথ্য অনুযায়ী, আগামী ৪ জুলাই রাজধানী তেহরান এবং ধর্মীয় শহর কোমে শোকানুষ্ঠান শুরু হবে। এরপর ৯ জুলাই খামেনির জন্মশহর উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে তাকে দাফন করা হবে। শোকানুষ্ঠান নির্বিঘ্ন করতে পুলিশ ও দেশটির বিপ্লবী গার্ডRead More
কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নিখোঁজের একদিন পর ধলাই নদী থেকে তামিম ইকবাল (৫) এর নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা। রোববার দুপুরে কাটাবিল গ্রামে ধলাই নদী থেকে পরিবারের লোকজন তামিমের নিথর দেহ উদ্ধার করেন। স্থানীয়রা জানান, উপজেলার আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামে গত শনিবার রাতে নিজ বাড়ির সামনে গ্রামীন সড়কের সংস্কার কাজ করা দেখছিল শিশু তামিম ইকবাল। এসময় তার শরীরে কাঁদা ছিটিয়ে পড়লে তামিম ঘরে গিয়ে পরনের টিশার্ট খুলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারসহ পুরোগ্রামবাসী সারারাত খোঁজাখুঁজি করেও শিশু তামিমের কোন সন্ধান পাননি। রোববার দুপুরেRead More
কমলগঞ্জে ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের চা বাগান সড়কে দোকান ভিটার সীমানা নির্ধারণ ও ভূমি বুঝিয়ে না দিয়ে বিক্রি করতে চাইলে আপত্তি জানানোয় আদালতে মামলা ও মিথ্যা তথ্য উপস্থাপনের অভিযোগ উঠেছে। রোববার (২৮ জুন) দুপুরে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের শমশেরনগরস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ শাহীন শেখ ও আনোরুল হক এর বিরুদ্ধে অভিযোগ করেন ব্যবসায়ী আনোয়ার হোসেন রিমন। লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন রিমন বলেন, শমশেরনগরের বাসিন্দা শাহীন আহমদ খান ও ফয়েজ আহমেদ এর কাছ থেকে আমার মামা শাহাজাদ আলী ২০০১ সনে তিন শতাংশ দোকান রকম ভূমি ক্রয় করেন।Read More
সাবেক ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবিতে সিলেটে সমাবেশ ও রাস্তা অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.) মাজারের আয়ের সঠিক হিসাব, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সিলেটের সাবেক সফল জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলমকে পুনরায় সিলেটে পুনর্বহালের দাবিতে সিলেটে সমাবেশ ও রাস্তা অবরোধ কর্মসূচী পালন করা হয়েছে। রোববার (২৮ জুন) ‘ঐক্যবদ্ধ সিলেটবাসী’র ব্যানারে নগরীর কালেক্টর জামে মসজিদের সামনে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। ঐক্যবদ্ধ সিলেটবাসীর যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ফেনু এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ময়নুল ইসলাম আশরাফির পরিচালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন ঐক্যবদ্ধ সিলেটবাসীর সদস্য সচিব এহসানুল হক তাহের। বক্তব্য রাখেন, অর্থ সচিব মাওলানা রইছ উদ্দিন, জুলাই মঞ্চের সিলেট জেলাRead More
ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোরে গ্রেপ্তার
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে আলোচিত আছিয়া বেগম হত্যা মামলার প্রধান এজাহারভুক্ত পলাতক আসামি হাফিজুর রহমান (৩০)কে যশোর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এবং র্যাব-৬, সিপিসি-৩, যশোরের একটি যৌথ আভিযানিক দল গত ২৭ জুন রাত সাড়ে ৯টার দিকে যশোর জেলার কোতোয়ালি মডেল থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। র্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা এবং মো. নূর মিয়ার ছেলে। তিনি আছিয়া বেগম হত্যা মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপনRead More
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত, আহত-১
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় সাব্বির (২৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৮ জুন) বিকালে উপজেলার সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহি হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া এলাকার রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) এবং একই এলাকার তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)। আহত সাব্বির (২৫) একই এলাকার শহিদ আলীর ছেলে। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে মোটরসাইকেলযোগে শ্রীমঙ্গলের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসাRead More
চাইনিজ উশু ফাইটার স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে বেল্ট ও সনদপত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের কৃতি উশু খেলোয়াড়দের মাঝে বেল্ট প্রদান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‘চাইনিজ উশু ফাইটার স্কুল, সিলেট’ ও ‘চাইনিজ মার্শাল আর্ট কুংফু একাডেমি, সিলেট’-এর যৌথ উদ্যোগে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (২৭ জুন) বিকালে সিলেট জেলা স্টেডিয়ামের উশু প্রশিক্ষণ গ্রাউন্ডে এই উৎসবমুখর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক, আন্তর্জাতিক উশু কোচ মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে বেল্ট ও সার্টিফিকেট তুলে দেনRead More
৬ বছরেও মেলেনি ক্ষতিপূরণ, ভূমির মালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনী ও নিরাপত্তা টহল সড়ক নির্মাণ প্রকল্পের জন্য ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রায় ১৫১ একর জমি অধিগ্রহণ করতে নোটিশ দেয় কর্তৃপক্ষ। নোটিশের পর থেকে একে একে কেটে গেছে ৫ বছরের অধিক সময়। কিন্তু এখনো জমির ক্ষতিপূরণের টাকা বুঝে পাননি জমির মালিকেরা। এ অবস্থায় রোববার (২৮ জুন) বেলা ১১টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট কর্তৃক অধিগ্রহণকৃত ভূমির ন্যায্য ক্ষতিপূরণ বর্তমান বাজার মূল্যে দ্রুত প্রাপ্তির দাবিতে মানববন্ধন করেছেন ভূমির মালিকরা। বিমানবন্দর অধিগ্রহণ বাস্তবায়ন কমিটি সিলেটের আয়োজনে মানববন্ধনে প্রধান অতিথি বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগরRead More


