Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেট কোতোয়ালী থানার এসি সোহেল কারাগারে

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী থানার সহকারী কমিশনার (এসি) মো. সোহেল উদ্দিন প্রিন্সকে বিশ্বাসভঙ্গ ও অর্থ আত্মসাতের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১ জুলাই ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ইভা শুনানি শেষে তার জামিন বাতিল করে এই আদেশ দেন। আদালত সূত্র জানায়, মামলার বাদী সহকারী কর কমিশনার মোসা. তানজিনা সাথী আদালতে আসামির জামিন বাতিলের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, গত বছরের ১৯ আগস্ট আপস করার শর্তে সোহেল উদ্দিন জামিন পেলেও আজ পর্যন্ত তিনি বাদিনীর সঙ্গে কোনো মীমাংসা করেননি বা অর্থ ফেরত দেননি। বাদিনীর আইনজীবীর আবেদনেরRead More


ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত সোমবার (২৯ জুন) ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এই সময়ে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৪৬ জন)Read More


লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের লাহোরের কাছে একটি বেসরকারি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এমনটাই জানা যায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে। স্থানীয় কর্মকর্তারা জানান, লাহোরের কাহনা এলাকায় অবস্থিত একটি বেসরকারি কোচিং সেন্টারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগের বয়স ছিল ৭ থেকে ১১ বছরের মধ্যে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি উদ্ধার সংস্থার মুখপাত্র ফারুক আহমেদ জানান, স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টা ৪৫ মিনিটে খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় এক ঘণ্টার মধ্যেইRead More


রাজস্থানে বাস-ট্রাকের সংঘর্ষের পর আগুনে নিহত ৭, আহত ২২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানের দৌসার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী স্লিপার বাসের সঙ্গে বড় ট্রাকের (ট্রেলার) সংঘর্ষের পর আগুন লেগে ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় ২২ জন আহত হয়েছেন। বুধবার (১ জুলাই) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসটি দ্রুত গতিতে ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের দিকে যাচ্ছিল। পথে এক্সপ্রেসওয়েতে একটি বড় ট্রাকের পেছনে ধাক্কা দিলে দুইটি যানবাহনেই আগুন ধরে যায়। কর্মকর্তারা জানিয়েছেন, বাসের ভেতরের ওপরের বার্থের যাত্রীরা ধাক্কা খেয়ে নিচে ছিটকে পড়েন। নিহতদের মধ্যে ৫ জন আগুনে পুড়ে এবং ২ জনRead More


এবার একাকীত্ব দূর করবে মানুষসদৃশ রোবট

তথ্যপ্রযুক্তি ডেস্ক: চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান মানুষের মতো দেখতে নতুন মানুষসদৃশ রোবট উন্মোচন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে চালিত এই রোবটকে একাকীত্ব কমাতে এবং মানুষের মানসিক সঙ্গী হিসেবে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে। সংবাদসংস্থা এএফপি জানায়, মঙ্গলবার (৩০ জুন) চীনের শেনজেনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই মানুষসদৃশ রোবট উন্মোচন করে প্রতিষ্ঠানটি। তারা জানায়, এটি বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ মানুষসদৃশ রোবট, যা ব্যাপকভাবে উৎপাদনের জন্য তৈরি করা হয়েছে। নতুন এই রোবটের তিনটি সংস্করণ বাজারে আনা হয়েছে। উদ্বোধনের দিনেই এর ১৩ হাজার ৩৬১টির বেশি অর্ডার পাওয়া গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটিরRead More


শুরু হলো ২০২৭ সালের হজের নিবন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালে হজ পালনে আগ্রহীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের ঘোষিত হজের সময়সূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজের নিবন্ধন সম্পন্ন করতে হবে। তাই আগ্রহীদের দ্রুত প্রাক-নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে। এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজের সময়সূচি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড.Read More


হবিগঞ্জে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে র‌্যাব-৯ এর অভিযানে ৫ কেজি গাঁজাসহ মোছা. লায়লা আক্তার (২২) নামে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে এ তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। লায়লা আক্তার জেলার চুনারুঘাট উপজেলার আমুরোড গুচ্ছ গ্রামের শহিদুল ইসলামে স্ত্রী। র‌্যাব জানায়, মঙ্গলবার দুপুরে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল চুনারুঘাটের সুন্দরবন কুরিয়া সার্ভিসের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাধবপুর এলাকা হতে মিতালী নামক একটি যাত্রীবাহী বাসযোগে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে সিলেটের দিকে যাচ্ছে। এমন সংবাদRead More


সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হাম রোগের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৩ জনে। এর মধ্যে একজন মাত্র প্রাপ্তবয়স্ক, বাকিরা সব শিশু। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ১৯ মাস বয়েসি এ শিশুর বাড়ি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায়। বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, মঙ্গলবার সকাল থেকে আজ (১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৬৯ জন রোগী ভর্তি হয়েছেন।Read More


সৌদিতে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে নতুন সুযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে কর্মরত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট বা ‘রুখসা আমল’ ইস্যু ও নবায়ন নিয়ে বড় ধরনের সুযোগ দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। মঙ্গলবার (৩০ জুন) রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। উল্লিখিত সুযোগের আওতায় যেসব প্রবাসী কর্মী নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও আইনি জটিলতায় ছিলেন, তারা এখন তাদের কর্মসংস্থানের বৈধতা নিশ্চিত করতে পারবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই ধরনের প্রবাসী কর্মী এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন। প্রথমত, যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর ১২ মাসের বেশি সময় অতিক্রান্ত হয়েছে। দ্বিতীয়ত, যেসব কর্মী নতুনRead More


বৃহস্পতিবার থেকে শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্ন

বৈশাখী নিউজ ডেস্ক: বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নফাঁস ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। গতবারের তুলনায় পরীক্ষার্থী বেড়েছে ১৯ হাজার ৪৭২ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছেন ২ লাখ ৮৬৯ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলা প্রথমRead More