Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটে কিশোরীকে ধর্ষণের দায়ে দুই যুবককে মৃত্যুদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে দুই যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১ জুলাই) সিলেটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বিশ্বনাথ উপজেলার শাহবাজপুর এলাকার মো. আশিক আলীর পুত্র জয়নাল (২৫) ও কান্দিরগাও এলাকার মো. মঈনুদ্দিনের পুত্র নাজিম উদ্দিন (২৫)। সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। আদাল সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৭ নভেম্বর বিকালে বাড়ি থেকে নানার বাড়ি যাওয়ার পথে জয়নাল ওই কিশোরীকেRead More


যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের আবেদনে নতুন নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে অবস্থানরত আশ্রয়প্রার্থীদের জন্য নতুন ও কঠোর নিয়মের প্রস্তাব করেছে দেশটির সরকার। এখন থেকে স্থায়ী বসবাসের অনুমতি বা ‘লিভ টু রিমেইন’ পাওয়ার আগে আবাসন ও জীবনযাপনের ব্যয় বাবদ সরকারকে প্রায় ১০ হাজার পাউন্ড পর্যন্ত পরিশোধ করতে হতে পারে। অবৈধ অভিবাসন নিরুৎসাহিত করতে সোমবার (২৯ জুন) লেবার পার্টি নেতৃত্বাধীন সরকার এই নতুন পরিকল্পনার কথা জানায়। বর্তমানে ব্রিটেনের রাজনীতিতে অভিবাসন ইস্যুটি চরম উত্তাপ ছড়াচ্ছে। জনমত জরিপ অনুযায়ী, এটি ভোটারদের অন্যতম প্রধান উদ্বেগের কারণ। এই আবহে একদিকে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকে পার্টির ক্রমবর্ধমান জনপ্রিয়তা মোকাবিলা, অন্যদিকে করদাতাদের অর্থের সাশ্রয়-এই দুইRead More


সিলেট ওসমানী হাসপাতালে নার্সিং শিক্ষার্থী ও ওয়ার্ড বয়ের সংঘর্ষ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার জেরে ওয়ার্ড বয় ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১ জুলাই) দুপুরে হাসপাতালের বহির্বিভাগ ভবনের নিচতলায় সার্জিক্যাল মাইনর অপারেশন থিয়েটারের (ওটি) ড্রেসিং রুমে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত দুই দিন আগে ডিউটিরত অবস্থায় দুইজন নারী ইন্টার্ন নার্সকে হয়রানির অভিযোগ ওঠে আউটসোর্সিংয়ে নিয়োজিত ওয়ার্ড বয় জামাল ও অঞ্জনের বিরুদ্ধে। এই ইভটিজিংয়ের ঘটনার জেরে বুধবার দুপুরে ক্ষুব্ধ নার্সিং শিক্ষার্থীরা ড্রেসিং রুমেRead More


সিলেটের সহকারী কমিশনার সোহেল উদ্দিন প্রত্যাহার

বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমের প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আদালতের নির্দেশে কারাগারে যাওয়ার পর সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার (এসি) সোহেল উদ্দিনকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। বুধবার (১ জুলাই) রাতে তাকে থানা থেকে প্রত্যাহার করে এসএমপি সদর দপ্তরে সংযুক্ত করার পরিনেশ জারি করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। একই আদেশে তাকে কোতোয়ালি মডেল থানা থেকে সরিয়ে পুলিশ হেডকোয়ার্টারে পদায়ন করা হয়েছে। এরRead More


লুটপাট-দুর্নীতি-লোডশেডিং বন্ধ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করুন: বাসদ

বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ খাতে লুটপাট-দুর্নীতি-লোডশেডিং বন্ধ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত কর, মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, বাজেটে শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বেলাল হোসেন, মনজুর আহমদ, প্রীতম রায়, হোসেন আহমদ, মিজান মিয়া, মাহফুজ আহমদ, সৈকত হোসেন, তৌফিক এলাহী, তানবীর আহমদ,Read More


ছাতক পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। তবে গত অর্থবছরের তুলনায় বাজেটের আকার ১ কোটি ১২ লাখ ৫ হাজার ৮৫৬ টাকা কম হওয়ায় পৌরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, বাজেট সংকোচনের কারণে অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার বিভিন্ন কার্যক্রমে প্রভাব পড়তে পারে। বুধবার (১ জুলাই) বিকেলে ছাতক পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক মহিউদ্দিন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীলRead More


গোলাপগঞ্জে মাদক বিক্রি বন্ধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে মাদক বিক্রিরোধ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনসহ ৫দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবার (১ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই স্মারকলিপি পেশ করেন উপজেলার পৌর এলাকার টিকরবাড়ি গ্রামবাসী। শতাধিক গ্রামবাসী স্বাক্ষরিত এই স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উপজেলার পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের মসজিদের পেছনে ও খাসিখাল ব্রীজের পাশে বর্তমান (গোলাপগঞ্জ মডেল থানার), পাশের রাস্তায় দীর্ঘদিন থেকে আশংকাজনক ভাবে মাদক বিক্রি বৃদ্ধি পাচ্ছে। মাদকের এই সহজলব্যতসর কারণে এলাকার উঠতি বয়সী তরুন ও যুব সমাজ মারাত্মক সবংসের দিকে দাবিত হচ্ছে। মাদক বিক্রি বৃদ্ধির ফলে এলাকায়া চুরি, ছিনতাই, পারিবারিকRead More


মৌলভীবাজারে ভাইকে অপহরণ করে হত্যা, ভাই-বোনসহ গ্রেপ্তার ৫

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইকে অপহরণ করে হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী নিহতের আপন ভাইসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— নিহত আব্দুল মতিনের (৫৮) আপন ভাই আব্দুল মজিদ (৫০), আব্দুল আজিদ (৪৩), আব্দুল রুফ (৫৬), বোন আয়শা আক্তার রত্না (৩৭) এবং আব্দুল মজিদের স্ত্রী তুলি বেগম (৪০)। বুধবার (১ জুলাই) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, আব্দুল মতিনেরRead More


ঠাকুরগাঁও থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের একটি গ্রাম থেকে নিখোঁজ হওয়া একই বিদ্যালয়ের চার স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) দুপুরে সিলেটের একটি বাস কাউন্টারে গোয়াইনঘাটগামী বাসের জন্য অপেক্ষারত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস গণমাধ্যমকে জানান, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ চার শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ দিন-রাত অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করার পর বুধবার দুপুরে সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাদের উদ্ধার করা হয়। সে সময় তারা গোয়াইনঘাটে যাওয়ার উদ্দেশ্যে বাসের অপেক্ষায় ছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতেRead More


সিলেট কোতোয়ালী থানার এসি সোহেল কারাগারে

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী থানার সহকারী কমিশনার (এসি) মো. সোহেল উদ্দিন প্রিন্সকে বিশ্বাসভঙ্গ ও অর্থ আত্মসাতের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১ জুলাই ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ইভা শুনানি শেষে তার জামিন বাতিল করে এই আদেশ দেন। আদালত সূত্র জানায়, মামলার বাদী সহকারী কর কমিশনার মোসা. তানজিনা সাথী আদালতে আসামির জামিন বাতিলের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, গত বছরের ১৯ আগস্ট আপস করার শর্তে সোহেল উদ্দিন জামিন পেলেও আজ পর্যন্ত তিনি বাদিনীর সঙ্গে কোনো মীমাংসা করেননি বা অর্থ ফেরত দেননি। বাদিনীর আইনজীবীর আবেদনেরRead More