বৈশাখী নিউজ ২৪
ফ্রান্সে জন্মহার বাড়াতে মা-বাবার বিশেষ ছুটি
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে আশঙ্কাজনকভাবে কমে যাওয়া জন্মহার বাড়াতে এক অভিনব ও যুগান্তকারী পদক্ষেপে নিয়েছে দেশটির সরকার। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঘোষিত ‘জনসংখ্যাগত পুনর্গঠন’ পরিকল্পনার অংশ হিসেবে গত বুধবার (১ জুলাই) থেকে কার্যকর হয়েছে নতুন ‘অভিভাবকত্ব ছুটি’। এই নতুন নিয়ম অনুযায়ী, নবজাতকের মা ও বাবা উভয়েই বর্ধিত মেয়াদে বেতনসহ ছুটি উপভোগের সুযোগ পাবেন। ফ্রান্সে প্রচলিত আইন অনুযায়ী, এতদিন মায়েরা প্রথম সন্তানের ক্ষেত্রে চার মাস এবং বাবারা ২৮ দিনের সবেতন ছুটি পেতেন। নতুন আইনের ফলে পূর্বের এই ছুটির অতিরিক্ত আরও এক থেকে দুই মাস ছুটি বাবা-মা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারবেন। ২০২৬Read More
এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের বসার চেয়ার ও ছাউনি দেওয়ার নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান এইচএসসি পরীক্ষার কেন্দ্রগুলোর বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের ভোগান্তি লাঘবে প্রতিটি কেন্দ্রের বাইরে বসার চেয়ারসহ অপেক্ষমাণ শেড বা ছাউনি স্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। একই সঙ্গে কেন্দ্রের বাইরের অনাকাঙ্ক্ষিত ভিড় ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে রোভার স্কাউট, গার্লস গাইড এবং বিএনসিসি সদস্যদের নিয়োজিত করার নির্দেশও দেওয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের এক আদেশে বোর্ডের আওতাধীন সব পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এই নির্দেশনা দেওয়া হয়। বোর্ডের আদেশে বলা হয়, বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে দেখা গেছে পরীক্ষার্থীরা ভেতরে ঢোকার পর অভিভাবকেরা দীর্ঘ সময় বাইরে অপেক্ষা করেন। অধিকাংশ কেন্দ্রে শেড বা বসার জায়গা না থাকায়Read More
ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য ১ আগস্ট থেকে অনলাইনে আবেদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তি পেতে আগামী ১ আগস্ট থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ চলবে ৩১ আগস্ট পর্যন্ত। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে সম্প্রতি জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন আগামী ১ আগস্ট থেকে অনলাইনে গ্রহণ করবে সমাজসেবা অধিদপ্তর। এর আগে ১ থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশব্যাপী এ বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোRead More
গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে এমসি একাডেমির সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও অপরজন মহিলা। শুক্রবার (৩ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত দুজন হলেন, সুনামগঞ্জের ছেংবিল এলাকার হোসেন আলীর পুত্র আব্দুর রহমান (৩৫), নেত্রকোনার তেলিহাটি এলাকার হলুদ মিয়ার স্ত্রী ঝরনা বেগম (৪৫)। তারা দুজন গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার দাড়িপাতন এলাকার একটি কলোনীতে পরিবার নিয়ে থাকতেন এবং শ্রমিকের কাজ করতেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এমসি একাডেমির সামনে এক জায়গায় মেশিনের (এক্সেভেটর) সাহায্যে এক ব্যক্তি মাটি কাটাচ্ছিলেন। শুক্রবার বিকালে মাটি কাটার সময়Read More
জুন মাসে সিলেটে গ্রেপ্তার ২ হাজার ৩২২ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর ৬টি থানাপুলিশের অভিযানে বিভিন্ন অভিযোগে গত জুন মাসে মোট ২ হাজার ৩২২ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য। শুক্রবার (৩ জুলাই) রাতে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা এ তথ্য জানায়। তারা জানায়, গত এক মাসে ৭৪৪ জন মাদকসেবী ও মাদক কারবারি, ১৭৬ জন জুয়াড়ি, ২০ জন ছিনতাইকারী, ৩৬ জন চোর ও ডাকাত, অসামাজিক কাজে জড়িত ২৬ জন, ১৮৮ জন হকার, ১৮৯ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি, মেট্রোপলিটন অধ্যাদেশ ও সন্দেভাজন হিসাবে ৭২৫ জন ও অন্যান্যRead More
আজ রাতের মধ্যেই দেশের ৮ অঞ্চলে বড় ঝড়ের আশঙ্কা
বৈশাখী নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এমতাবস্থায় রাতের মধ্যে দেশের আট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহওয়া অধিদপ্তর। শুক্রবার (৩ জুলাই) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়, রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এদিকে আরেক বুলেটিনে জানানো হয়,Read More
সিলেটে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান বৈশ্বিক অস্থিরতা, সাম্প্রদায়িকতা ও মানবিক সংকটের এই সময়ে বিশ্বমানবতার পথ প্রদর্শনে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক। এই চেতনাকে বুকে ধারণ করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সিলেট জেলা সংসদের উদ্যোগে উদযাপিত হলো ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’। উদীচীর শিল্পীকর্মীদের গান, নাচ, কবিতা আর গুণীজনদের কথামালায় অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। উদীচী, সিলেট জেলা সংসদের সভাপতি প্রদীপ দেবরায়ের সভাপতিত্বে আয়োজনের আলোচনা পর্ব সঞ্চালনা করেন জেলা সংসদের সহকারী সাধারণ সম্পাদক ধ্রুব গৌতম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সম্মিলিত নাট্যপরিষদRead More
সিলেটে ১১ দলীয় ঐক্যে’র গণমিছিল শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ লাঘব ও জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্য সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে এক গণমিছিলের ডাক দেয়া হয়েছে। উক্ত গণমিছিল শনিবার (৪ জুলাই) বাদ আছর নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে শুরু হবে। যথাসময়ে উপস্থিত থেকে গণমিছিলকে সফল করার জন্য ১১ দল এবং অঙ্গ ও সহযোগি সংগঠন ও সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ১১ দলীয় ঐক্য সিলেট মহানগরের সমন্বয়ক ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। Views:Read More
মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইন, রাতেই ফের ভারতে পাঠাল বিজিবি
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল সীমান্ত দিয়ে অবৈধভাবে ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে দুইজন পুরুষ, সাতজন নারী ও একটি শিশু রয়েছে। তবে বিজিবি বলছে, বৃহস্পতিবার (২ জুলাই) সকালে পুশইন করা হলেও একই দিন রাতে অন্য একটি সীমান্ত দিয়ে তাদের ভারতের অভ্যন্তরে পুশব্যাক করা হয়েছে। ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, সীমান্তে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি পুশইনের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক রয়েছে। স্থানীয় কিছু মানুষ পুশইনে বিএসএফকে সহযোগিতা করছে এমন গোয়েন্দা তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা তাদের বিরুদ্ধেRead More
সিলেটে সদর হাসপাতালে চালু হলো জলাতঙ্ক ভ্যাকসিন ও সিবিসি পরীক্ষা সেবা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে আধুনিক হেমাটোলজি অ্যানালাইজার মেশিনের মাধ্যমে সিবিসি (কমপ্লিট ব্লাড কাউন্ট) পরীক্ষার সেবা চালু হয়েছে। একই সঙ্গে হাসপাতালে র্যাবিস (জলাতঙ্ক) ভ্যাকসিন প্রদান কার্যক্রমেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ দুটি সেবার উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। উদ্বোধনকালে মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও আধুনিক পরীক্ষার সুবিধা নিশ্চিত করা হলে রোগীরাRead More


