বৈশাখী নিউজ ২৪
হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮৩৩ জন শিশু। শনিবার (৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৩৮ জন শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরওRead More
‘গুপ্ত মামলা’ ও হয়রানির মাধ্যমে সিলেটে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের উত্তর বালুচরের বাসিন্দা ও স্পেন প্রবাসী ছালেহা বেগম অভিযোগ করেছেন, একটি সংঘবদ্ধ ভূমিদস্যু ও চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে ‘গুপ্ত মামলা’, ভয়ভীতি ও হয়রানির মাধ্যমে তাদের বৈধভাবে কেনা বাড়ি দখলের চেষ্টা করছে। শনিবার (৪ জুলাই) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যে ছালেহা বেগম বলেন, তিনি ও তাঁর স্বামী ইংল্যান্ড প্রবাসী মো. ফজর আলী প্রবাস জীবনের কষ্টার্জিত অর্থ দিয়ে ২০১৮ সালে সিলেট নগরের উত্তর বালুচরে একটি দ্বিতীয়তলা বাড়ি ক্রয় করেন। প্রয়োজনীয় রেজিস্ট্রি, নামজারি ও খাজনা পরিশোধের মাধ্যমে দীর্ঘদিন ধরেRead More
আম্বরখানায় এতিমখানা মাদ্রাসায় খাদ্যসামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানাস্থ জামেয়া রিয়াদুল জান্নাহ এতিমখানা মাদ্রাসায় অসহায় ও এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে মরহুম হাজী আবারক আলী মেমোরিয়াল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট। শনিবার (৪ জুলাই) এতিমখানা ও মাদ্রাসায় খাদ্য সামগ্রী বিতরণ শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি ব্যক্তিত্ব রেজা আলমের সহযোগিতায় উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী আবারক আলী মেমোরিয়াল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সিলেটের কো-অর্ডিনেটর জহির চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নাহিদ আহমেদ, আল আমিন। এসময় এতিমখানা ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।Read More
দুর্যোগ মোকাবিলায় টেকসই অবকাঠামো গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা এবং দুর্যোগ মোকাবিলায় টেকসই অবকাঠামো গড়ে তোলা। এ লক্ষ্যে সামাজিক নিরাপত্তা, যোগাযোগ, কৃষি, সেচ ও দুর্যোগ ব্যবস্থাপনায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। শনিবার (৪ জুলাই) সিলেট সদরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে জিআর চাল ও নগদ অর্থ বিতরণ এবং রাজারগাঁও জামিয়ুল উলুম মাদ্রাসা বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মন্ত্রীRead More
সিলেট সীমান্তে ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে মিনাটিলা বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১২৮৩/এমপি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁঠালবাড়ী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়। এর ধারাবাহিকতায় শনিবার (৪ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে একই বিওপি’র আরেকটি বিশেষRead More
সিলেট হাম-উপসর্গে আরেক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সর্বশেষ ২৪ ঘণ্টায়ও হাম-উপসর্গে মারা গেছে আরেক শিশু। তাকে নিয়ে সিলেট বিভাগে হাম রোগ ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ৮৬ তে দাঁড়িয়েছে। শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ৯ মাস বয়েসি শিশুর বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। এদিকে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৩৬ জন হামে আক্রান্ত বা সন্দেহভাজন রোগী সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা মোট ২৬২ জন। Views: 236
নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইল সদর উপজেলায় কিশোরদের ফুটবল খেলাকে নিয়ে বিরোধের জেরে মোস্তাফা কাজী (৬৪) নামে এক বৃদ্ধকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনদের বিরুদ্ধে। শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত মোস্তফা কাজী উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পলাইডাঙ্গা গ্রামের মৃত আলমাস কাজীর ছেলে। তিনি কয়েক বছর আগে পলাইডাঙ্গা গ্রাম থেকে একই ইউনিয়নের মহারাগ গ্রামে বাড়ি করে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। স্বজন ও পুলিশ সুত্রে জানা গেছে, গত সোমবার (২৯ জুন) বিকেলেRead More
হোয়াটসঅ্যাপে প্রতারকদের নতুন ফাঁদ, এক ক্লিকেই চুরি তথ্য-টাকা
প্রযুক্তি ডেস্ক: ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিপুল সংখ্যক ব্যবহারকারীর কারণে প্রতারকদেরও অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠেছে এই অ্যাপ। ভুয়া চাকরির প্রস্তাব, পরিচয় জালিয়াতি, ফিশিং লিংক, লটারির প্রলোভন কিংবা বিনিয়োগের নামে প্রতারণার মতো ঘটনা প্রতিদিনই ঘটছে। অনেক সময় এক ক্লিকেই আপনার তথ্য আর ব্যাংকের টাকা গায়েব হতে পারে। তাই বিশেষজ্ঞদের মতে, সন্দেহজনক বার্তা চেনার কয়েকটি সহজ উপায় জানা থাকলে অধিকাংশ প্রতারণাই এড়ানো সম্ভব। অপরিচিত নম্বর থেকে বার্তা এলে সতর্ক থাকুন; অচেনা কোনো নম্বর থেকে হঠাৎ বার্তা এলে সেটিকে শুরু থেকেই সন্দেহের চোখে দেখুন। বিশেষ করে যদি বার্তায় প্রশংসা, আকর্ষণীয়Read More
জৈন্তাপুরে বিজিবির আটক করা অবৈধ ৩ ট্রাক পাথর লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে উত্তোলিত ট্রাকভর্তি পাথর ছিনিয়ে নিয়েছেন শ্রমিকরা। সড়ক অবরোধ করে মব সৃষ্টি করে চারটি ট্রাকের তিনটির পাথর আনলোড করে সরিয়ে নেন তারা। অবশ্য একটি ট্রাক বিজিবি আটক রাখতে সক্ষম হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ট্রাকটিকে অর্থদণ্ড দেওয়া হয়। শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট-তামাবিল সড়কে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর খড়মপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে অবৈধ পাথর বোঝাই চারটি ট্রাক জব্দ করে বিজিবি শ্রীপুর ক্যাম্পের জওয়ানরা। ট্রাকগুলো নিয়ে মহাসড়কের খড়মপুর গুচ্ছগ্রামের মুখে পৌঁছালে নেপথ্যে থাকা লোকজন শ্রমিকদের দিয়ে মব সৃষ্টি করে উত্তেজনা ছড়ান। এরRead More
ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
আন্তর্জাতিক ডেস্ক: জুন মাসের আট দিনের তাপপ্রবাহে ইউরোপের ৩ দেশ- ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে ৩ হাজার ৭০০ মৃত্যু হয়েছে। তিন দেশের সরকারি তথ্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত ৮ দিন তাপপ্রবাহ বয়ে গেছে ইউরোপজুড়ে। ইউরোপের জলবায়ুর যে ধরন, তার সাপেক্ষ সহ্যের অতীত সেই গরমে ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল বিদ্যুতের চাহিদা। বিশেষজ্ঞরা বলেছেন, ৮ দিন স্থায়ী তাপপ্রবাহটি ইউরোপে এ পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে ভয়াবহ ছিল—যা বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটিয়েছে, অবকাঠামোর ক্ষতি করেছে এবং স্বাস্থ্যব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলেছে। মূলত বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণেই এRead More


