Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

কমলগঞ্জে অস্বাভাবিক বিদ্যুৎ বিল; চরম ভোগান্তিতে গ্রাহকরা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের ঘাড়ে চেপেছে ‘অস্বাভাবিক’ বিদ্যুৎ বিলের বোঝা। গত কয়েক মাস ধরে কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে মনগড়া ও কাল্পনিক বিল তৈরির অভিযোগ উঠেছে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের বিরুদ্ধে। এতে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে সাধারণ গ্রাহকদের মাঝে। ভুতুড়ে এই বিল সংশোধন করতে গিয়ে বিদ্যুৎ অফিসে দিনের পর দিন ধরনা দিয়েও মিলছে না প্রতিকার, উল্টো চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে গ্রাহকদের। ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, বাস্তবে ব্যবহৃত ইউনিটের সাথে বিদ্যুৎ অফিসের তৈরি করা বিলের কোনো মিল নেই। অনেকRead More


কমলগঞ্জে ছিনতাইয়ের ঘটনার মূল হোতা সেলিম চট্টগ্রামে গ্রেপ্তার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর শাখার পূবালী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনার রহস্য উন্মোচন করলো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত মূল হোতা সেলিম আহমদ ওরফে ‘বটলা সেলিম’ (৩৮)-কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পিবিআই মৌলভীবাজার জেলা শাখা। শনিবার (৪ জুলাই) দুপুর ২টায় পিবিআই মৌলভীবাজারের পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. জাফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। গত ২২শে জুন বেলা সাড়ে ১১টার দিকে কমলগঞ্জর শমশেরনগর শাখা পূবালী ব্যাংক থেকে রেহেনা বেগম (৫১) নামে এক নারী ১ লাখRead More


সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের গণমিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: ১১ দলীয় ঐক্য সিলেট মহানগরের প্রধান সমন্বয়ক, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বিএনপি সরকার শুধু জুলাই সনদকেই উপেক্ষা করেনি, তারা তাদের ৩১ দফাকেও উপেক্ষা করছে। এর মাধ্যমে তারা দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের মন্ত্রী এমপিরাও জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করছেন। জুলাই যোদ্ধাদের নিয়ে সংসদে উপহাস চলছে। শুধু তাই নয়, সরকারের মন্ত্রী এমপিরা অনেকেই পতিত ফ্যাসিস্টের সুরে কথা বলছেন। যা জাতির জন্য লজ্জাজনক। তিনি বলেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বিএনপির শীর্ষ স্থানীয় নেতারাRead More


মৌলভীবাজারে বাবাকে হত্যার অভিযোগে প্রবাসী ছেলে গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে নিজের পিতাকে কুড়ালের আঘাতে হত্যার অভিযোগে সৌদি প্রবাসী ছেলে মো. ফয়াজ মিয়াকের গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত ২টার দিকে ঢাকার কদমতলী থানার পাগলা ওয়াসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৬ জুন রাত ৮টার দিকে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মন্ত্রিগাঁও গ্রামের নিজ বাড়ির উঠানে পারিবারিক কলহের জেরে সৌদি প্রবাসী মো. ফয়াজ মিয়া তার পিতা সুলতান আলীকে পেছন দিক থেকে কুড়াল দিয়ে আঘাত করেন। এ ঘটনায় পিতা সুলতান আলী মারা যান। ঘটনার পর ফয়াজ মিয়াRead More


যুক্তরাষ্ট্রে জুমার নামাজে হামলার চেষ্টা, যেভাবে বাঁচলো মুসল্লিদের প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক মসজিদে জুমার নামাজ চলাকালে হামলা চালাতে গিয়ে ধরা পড়েছেন মুখোশধারী এক যুবক। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় শুক্রবার (৩ জুলাই) দুপুরে নিউইয়র্ক সিটির ফ্লাশিংয়ে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফ্ল্যাশিংয়ে অবস্থিত মুসলিম সেন্টার অফ নিউইয়র্কে জুমার নামাজের খুতবা চলাকালীন এক যুবক মাস্ক পরিহিত অবস্থায় মসজিদের ভেতর প্রবেশ করেন। একপর্যায়ে তিনি তার পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করার চেষ্টা করলে বিষয়টি দ্রুত নজরে আসে উপস্থিত মুসল্লিদের। বিন্দুমাত্র সময় নষ্ট না করে সাহসী কয়েকজন মুসল্লি সঙ্গেRead More


ভিসা নীতিতে ৬ পরিবর্তন আনলো আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ ও আবাসনসংক্রান্ত ভিসা নীতিতে ছয়টি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার (৪ জুলাই) খালিজ টাইমসের এক প্রতিবেদনে তুলে ধরা হয় এ তথ্য। এতে বলা হয়, ভিসা অন অ্যারাইভালের সুযোগ সম্প্রসারণ, ৪৮ ঘণ্টার মধ্যে পর্যটন ভিসা অনুমোদন, সম্পত্তিনির্ভর আবাসিক ভিসার নতুন নিয়ম এবং চিকিৎসা ভিসা চালুর উদ্যোগসহ বিভিন্ন পরিবর্তন ঘোষণা করেছে আরব আমিরাত কর্তৃপক্ষ। ছয় দেশের জন্য ভিসা অন অ্যারাইভালের সুযোগ; ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি ৬টি দেশের নাগরিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের ভিসা চালু করেছে। ফলে, ১৪ ওRead More


দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা

বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষ্যে সারা দেশের সব হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ১৭ আগস্টের মধ্যে দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়েছে। অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, আগামী ১৭ আগস্ট বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম ও কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা নিয়মিত করতে ছয়টি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো— ১.Read More


৫০০ টাকার জন্য বিষ খাইয়ে খুন, অভিযুক্ত গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পাঁচশ টাকার পাওনা নিয়ে বিরোধের জেরে জয় মহাপাত্র (২০) নামের এক যুবককে বিষ খাইয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি আমিরুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে সিলেট নগরীর শিবগঞ্জ বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমিরুল দিরাই উপজেলার বুরহানপুর এলাকার মৃত হাজী মদরিছ মিয়ার ছেলে। র‍্যাব জানায়, ঘটনার প্রায় দেড় মাস আগে জয় মহাপাত্র আসামি আমিরুলের নিকট থেকে সাড়ে পাঁচ হাজার টাকায় একটি পুরনো মোবাইল ফোন কেনেন। ক্রয়ের সময় পাঁচ হাজার টাকা পরিশোধ করলেও বাকিRead More


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে ড্রাইভিং শেখার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের কানাইঘাট উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত তারেক আহমদ (২৫) উপজেলার ৫ নম্বর বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামের ফয়েজ আহমদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২ জুলাই) সৌদি আরবের জেদ্দা শহরে কর্মস্থলের দায়িত্ব পালন শেষে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে তারেক ড্রাইভিং অনুশীলন করছিলেন। এ সময় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবারRead More


সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল ও পশু জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৮৫ লাখ ৯২ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। শনিবার (৪ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, সোনারহাট, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর ও মিনাটিলা বিওপি এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, জিরা, সুপারি, চকলেট, বিভিন্ন ধরনের সবজি, এয়ার রাইফেল, আঙুর ও মদ জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছ এবং অবৈধভাবে বালু-পাথর বহনকারী একটি বারকী নৌকাও আটক করা হয়েছে।Read More