Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

বাংলাদেশী সন্দেহে কলকাতায় আটক ৫০

বৈশাখী নিউজ ডেস্ক : বাংলাদেশী সন্দেহে তামিলনাড়ুতে আটক ৫০ জনকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। রোববার (৫ জুলাই) তামিলনাড়ু থেকে ট্রেনে কলকাতার হাওড়া স্টেশনে নিয়ে আসা হয় তাদের। কলকাতায় পৌঁছানোর পর পশ্চিমবঙ্গ পুলিশের সহায়তায় দুটি বাসে হাওড়া স্টেশন থেকে ধৃতদের নিয়ে যাওয়া হয় পেট্রাপোল সীমান্তের কাছে হরিদাসপুর বিএসএফ ক্যাম্পের উদ্দেশ্যে। রোববারই তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়ার জন্য তুলে দেওয়া হবে বিএসএফের হাতে। বিজিবির সঙ্গে যোগাযোগের মাধ্যমে এই ৫০ জনকে পরবর্তীকালে বাংলাদেশে ফেরত পাঠানোর কাজ করবে বিএসএফ। আটক হওয়া এই ৫০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ৬ জন মহিলা রয়েছে। প্রসঙ্গত,Read More


সিলেটে ২৪ ঘণ্টায় আরও দু’জনের শরীরে ডেঙ্গু শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে আবারও বাড়ছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুজনের শরীরে ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে। বর্তমানে দুজন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম এ তথ্যটি নিশ্চিত করেছেন। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৬৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হবিগঞ্জের ২৫০Read More


৫ জেলায় বন্যার সতর্কতা

বৈশাখী নিউজ ডেস্ক: ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের দেশের ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। রোববার (৫ জুলাই) এক বিশেষ বার্তায় এ তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (পুর) সরদার উদয় রায়হান স্বাক্ষরিত বিশেষ বার্তায় বলা হয়েছে, ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত অথবা সন্নিহিত সময়ে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের মেঘালয়, আসাম, বরাক অববাহিকা, ত্রিপুরা ও মিয়ানমারের পার্বত্য ও উপকূলীয় এলাকায় স্বাভাবিকের তুলনায় ১০০ থেকে ১৫০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মোট বৃষ্টিপাতের পরিমাণ ৩৫০Read More


প্রবাসীর স্ত্রীর ৩০ লাখ টাকাসহ স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ, আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: যশোরে পুলিশ কর্মকর্তা পরিচয়ে এক প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ৩০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগে বিল্লাল হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (৩ জুন) গভীর রাতে কেশবপুর উপজেলার বরণডালি গ্রামের বকুলতলার মোড় এলাকা থেকে তাকে আটক করে যশোর কোতোয়ালি থানার পুলিশ। আটক বিল্লাল হোসেন বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামের খোদাবক্স সরদারের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ভুক্তভোগী নারীর বাড়ি মণিরামপুর উপজেলার ভরতপুর গ্রামে। বর্তমানে তিনি যশোর শহরের শংকরপুর এলাকায় বসবাস করেন। তার স্বামী মালয়েশিয়াRead More


গাজীপুরের তুরাগ নদে সাঁতার কাটতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদে গোসল করতে নেমে সাঁতার কাটতে গিয়ে শামীম (১১) ও আফনান (১৩) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুন) দুপুরে দিকে টঙ্গীর মিরাশ পাড়া এলাকায় তুরাগ নদে এই ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে টঙ্গী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। নিহতরা টঙ্গীর পূর্ব আরিচপুর বউ বাজার এলাকার আনিসুর রহমানের ছেলে শামীম মিয়া ও একই এলাকার সাইফুল ইসলামের ছেলে আফনান। তারা উভয়ই টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। পুলিশ জানায়, খেলাধুলা করে নদীতে গোসল করতে নামেন তিন বন্ধু শামীম, আফনানRead More


সৌদি আরবে এক সপ্তাহে ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ব্যাপক ধরপাকড় অভিযানের মধ্য দিয়ে এক সপ্তাহেই ১৫ হাজারেরও বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত দেশটির বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৫ জুলাই) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতির বরাতে আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে জানানো হয়, অভিযানে মোট ১৫ হাজার ৫৯১ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ৭৫৯ জন, সীমান্ত নিরাপত্তাRead More


বিয়ানীবাজারে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে একটি পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার আলীনগর উত্তরভাগ লামাপাড়া পশ্চিম মহল্লায় তাজুল ইসলামের বাড়ির পুকুরে মরদেহটি ভাসতে দেখা যায়। জানা যায়, নিহত যুবক আলীনগর ইউনিয়নের উত্তরভাগ লামাপাড়া গ্রামের শামসুল হকের ছেলে রুহেল আহমদ। শনিবার (৪ জুলাই) থেকে রুহেল আহমদ নিখোঁজ ছিলেন। বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) ছবেদ আলী বলেন, মরদেহ উদ্ধারের প্রকৃত কারণ এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। Views: 234


সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত, গুরুতর আহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পরীক্ষা শেষে বন্ধুদের সাথে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সাকিব আহমদ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় গুরুতরভাবে আহত হয় আরো দুই ছাত্র। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার (৫ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব উপজেলার নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে। আহত রায়হান আহমেদ ওরফে রাহুল (১৬) ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে ও জয় (১৬) লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে। তারা তিনজনই অষ্টমRead More


জুলাই অভ্যুত্থান স্মরণে সরকারের কর্মসূচি ঘোষণা 

বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই অভ্যুত্থান স্মরণে ধারাবাহিক কর্মসূচি পালন করতে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্মরণসভা, সমাবেশ, আলোকচিত্র প্রদর্শনী, স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে আগামী ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত। রোববার (৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এ সম্মেলনে তিনি জানান, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালন করা হবে। এ উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধানRead More


১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত

বৈশাখী নিউজ ডেস্ক: সরকার ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রোববার (৫ জুলাই) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই দুটি আলোচিত হত্যাকাণ্ড ঘটেছিল, যা শুধু দেশব্যাপী নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং  ছাত্র-জনতার ওই আন্দোলনকে আরও বেগবান ও ত্বরান্বিত করে তোলে। তিনি বলেন, আলোচিত শহিদ আবু সাঈদের ঘটনার কথা আপনারা জানেন, যিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তার এই আত্মত্যাগকে স্মরণীয় করে রাখার জন্য সেখানে একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তরRead More